Saturday, March 14, 2026

অস্ট্রেলিয়ান ওপেনে থাকছেন না জকোভিচ !

Date:

Share post:

ভ্যাকসিনেশন বাধ্যতামূলক| আর তাতেই আপত্তি | জকোভিচের অস্ট্রেলিয়ান ওপেন না খেলার সম্ভাবনা জোরালো করলেন তার বাবা| পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে মরসুমের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেনে হয়ত নামবেন না নোভাক জকোভিচ|
আসলে করোনা নিয়ে বিধি-নিষেধে এখনও পর্যন্ত কোনওরকম শিথিলতা আনতে নারাজ অস্ট্রেলিয়া সরকার| বিশেষ করে নতুন ভ্যারিয়েন্ট আসার পর আরও কড়া মনোভাব তাদের। তারা অনেক বেশি সতর্ক| প্রায় একমাস আগেই অস্ট্রেলিয়ান ওপেনে নামার নতুন নিয়ম জানানো হয়েছিল আয়োজকদের তরফে|
তখনই জানানো হয়েছিল অস্ট্রেলিয়ান ওপেনে নামতে হলে, ভ্যাকসিনেশন বাধ্যতামূলক| কোনও খেলোয়াড়ই ভ্যাকসিন ছাড়া কোর্টে নামতে পারবেন না| আর সেটাই মানতে চাননা নোভাক জকোভিচ|
এখনও পর্যন্ত তিনি ভ্যাকসিন নিয়েছেন কিনা তাও পরিষ্কার নয় সকলের কাছে| কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনের নতুন নিয়ম অনুযায়ী সকলকেই ভ্যাকসিন নিতে হবে|
তিনি কিছু বলেননি ঠিকই কিন্তু তাঁর বাবা মুখ খুলেছেন এই বিষয় নিয়ে| তাঁর মতে ভ্যাকসিন নেওয়াটা একেবারেই ব্যক্তিগত সিদ্ধান্ত| তা নিয়ে কেউ নাকি জোর করতে পারে না| কিন্তু এখানে সেটাই হচ্ছে| এই ঘটনাকে ইচ্ছাকৃত ব্ল্যাকমেইল বলেই মনে করছেন তিনি|
এই মুহূর্তে ২০টি গ্র্যান্ডস্লাম জিতে ফেডেরার, নাদালের পাশেই রয়েছেন জকোভিচ| অস্ট্রেলিয়ান ওপেনে না নামলে ২১ নম্বর গ্র্যান্ডস্লাম জেতার অপেক্ষাটা আরও বাড়বে বলেই মনে করছেন সকলে|

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...