Monday, May 25, 2026

Neymar: গোড়ালির চোটের জন‍্য ছিঁটকে গেলেন নেইমার

Date:

Share post:

গুরুতর চোট পেলেন নেইমার ( Neymar)। গোড়ালির চোটের কারণে ছয় থেকে আট সপ্তাহের জন্য মাঠের থেকে ছিটকে গেলেন ব্রাজিলিয়ান তারকা। সাঁ-এটিয়েনের বিরুদ্ধে ম্যাচ খেলতে গিয়ে চোট পান নেইমার। সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়তে হয় ব্রাজিলিও এই সুপারস্টারকে।

সাঁ-এটিয়েনের ম্যাচের একেবারে শেষের দিকে  গোড়ালি মুচকে যায় নেইমারের। সঙ্গে সঙ্গে ব্যাথায় কাতরাতে থাকেন ২৯ বছরের তারকা ফরোয়ার্ড। শেষমেশ স্ট্রেচারে করে মাঠে বাইরে নিয়ে আসতে হয় তাঁকে। পিএসজি তরফ থেকে এদিন এক বিবৃতিতে বলা হয়, “গতকাল রাতে নানা পরীক্ষার মাধ্যমে নেইমারের গোড়ালিতে মচকান ধরা পড়েছে। যেখানে ওর লিগামেন্টও চোটের কবলে পড়েছে। প্রায় ছয় থেকে আট সপ্তাহ ও মাঠের বাইরে থাকবে বলেই মনে করা হচ্ছে।” এরপাশাপাশি ক্লাবের তরফ এও জানান হয়, নেইমারের চোট আগামী ৭২ ঘন্টার মধ্যে পুনরায় পরীক্ষা করা হবে।

আরও পড়ুন:Ballon d’Or: রেকর্ড, সপ্তমবার ব্যালন ডি’অর জয় লিওনেল মেসির

Related articles

সমন্বয়-স্বচ্ছ কাজের পরিবেশ তৈরিতে রাজ্য-কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের সঙ্গে নৈশভোজ মুখ্যমন্ত্রীর

প্রশাসনে সমন্বয় ও স্বচ্ছ কাজের পরিবেশ গড়ে তুলতে উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Subhendu Adhikari)। রাজ্য ও...

নিষ্পত্তির হার মাত্র ০.২৬ শতাংশ! ট্রাইবুনালে ঝুলে ২৫ লক্ষ আবেদন

বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় এ রাজ্যে প্রায় ২৭ লক্ষ মানুষের নাম বাদ পড়েছিল।...

সিবিএসই-র খাতা পুনর্মূল্যায়নে বেনজির কেলেঙ্কারি! ফিজিক্সে আপলোড অন্য ছাত্রের উত্তরপত্র

পরীক্ষার খাতায় নম্বর কম আসায় বোর্ডের নিয়ম মেনে পুনর্মূল্যায়নের আবেদন জানিয়েছিল দ্বাদশ শ্রেণীর এক ছাত্র। কিন্তু কেন্দ্রীয় বোর্ড...

 প্রতিহিংসার রাজনীতি? সরকার বদল হতেই জট কাটল ১০০ দিনের কাজের

রাজ্য রাজনীতিতে ক্ষমতার অলিন্দ বদল হতেই রাতারাতি ভোলবদল দিল্লির। রাজ্যে নতুন সরকার আসতেই ফের সচল হতে চলেছে ১০০...