Sunday, May 10, 2026

গ্রুপ-সি নিয়োগেও দুর্নীতির অভিযোগ, বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

এবার ৪০০ জনকে গ্রুপ-সি পদে নিয়োগ করার ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ উঠল। মঙ্গলবার এই মামলায় শুনানিতে বেতন বন্ধের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট (Culcutta High Court)।
এর আগে গ্রুপ ডি কর্মী নিয়োগেও দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
এদিন হাইকোর্ট (Calcutta High Court) জানিয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে মামলাকারীকে তথ্য পেশ করতে হবে। একইসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদকেও (West Bengal Board of Secondary Education) মামলায় যুক্ত করতে নির্দেশ দিয়েছে আদালত।
কিছুদিন আগে এসএসসি গ্রুপ ‘সি’ পদে বেআইনিভাবে নিয়োগ করার অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের করা হয়। অভিযোগ ছিল, মেয়াদ উত্তীর্ণ হওয়ার প্রায় ৪০০ জনকে নিয়োগ করা হয়েছে। সেই মামলার শুনানিতে নিয়োগের ধরন দেখে বিস্মিত হয়ে যান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অবিলম্বে বেতন বন্ধের নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন- Chidambaram slams Modi: মুখে যা বলেন কাজে তা করেন না মোদি, তীব্র কটাক্ষ চিদম্বরমের
এ দিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ মামলাকারীর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তকে অতিরিক্ত হলফনামা জমা দিতে ৪৮ ঘণ্টা সময় দিয়েছে। ভুয়ো নিয়োগপত্র-সহ অভিযুক্ত তৃতীয় শ্রেণির কর্মীদের বিস্তারিত নথি জমা দিতে হবে হলফনামার সঙ্গে। শুক্রবার মামলার পরবর্তী শুনানি।

Related articles

সুদীপ দলের কাউন্সিলরকে ‘কুত্তা’ বলতেই বিদ্রোহ হোয়াটসঅ্য়াপ গ্রুপে

বাংলার ক্ষমতা থেকে তৃণমূল কংগ্রেস সরে যাওয়ার পরে বিভিন্ন স্তরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছিল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় একজোট...

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে নিরাপত্তা পুলিশের

রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নেওয়ার পর সোমবার নবান্নে (Nabanna) পা রাখবেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। বেলা...

IPL: রাহানেদের মিশন আরসিবি, জটিল অঙ্কে নাইটদের প্লে-অফের সমীকরণ

দিল্লি থেকে কেকেআরের(KKR) গন্তব্য রায়পুর। রবিবার সকালে রায়পুরে পৌছালো নাইট ব্রিগেড। আগামী ১৩ মে আরসিবির(RCB) বিরুদ্ধে খেলতে নামবে...

রাজ্যে রাজনৈতিক পালাবদল, সমর্থকদের জন্য বার্তা সিএসকের

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে...