Tuesday, May 19, 2026

Sourav Ganguly: দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে কী বললেন বিসিসিআই প্রেসিডেন্ট স‍ৌরভ গঙ্গোপাধ্যায়?

Date:

Share post:

ইতিমধ্যেই করোনার (Corona) নতুন রুপ ওমিক্রন নিয়ে উদ্বেগ বাড়ছে। এর প্রভাব বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে। আর এর বড় আকার ধারণ করেছে দক্ষিণ আফ্রিকায় ( South Africa) । এই পরিস্থিতিতে চলতি মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ এবং চারটি টি-২০ ম্যাচ খেলার কথা ভারতের ( India)। এই পরিস্থিতিতে ভারতীয় দল কী যাবে দক্ষিণ আফ্রিকা সফরে? এই নিয়ে বড় বার্তা দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় ( Sourav Ganguly) । এক অনুষ্ঠানে বিসিসিআই প্রেসিডেন্ট বলেন, সফরটি এখনও জারি রয়েছে। এখনও পর্যন্ত সূচি বাতিলের কোনও ভাবনা নেই। বিসিসিআই গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে।

এদিন এক অনুষ্ঠানে এদিন সৌরভ বলেন,” এই মুহূর্তে সফর বাতিলের কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখনও আমাদের হাতে অনেক সময় রয়েছে। ১৭ ডিসেম্বর থেকে প্রথম টেস্ট শুরু। ফলে চিন্তার কোনও কারণ এখনও নেই। ক্রিকেটারদের নিরাপত্তা এবং স্বাস্থ্য বরাবরই বোর্ডের প্রথম চিন্তা। তার জন্য যা করার দরকার হবে সেটাই করব। কী সিদ্ধান্ত হতে চলেছে সেটা আগামী কয়েক দিনেই বোঝা যাবে। বিসিসিআই গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে।”

আগামী ৮ ডিসেম্বর মুম্বই দক্ষিণ আফ্রিকা যাওয়ার কথা রয়েছে ভারতীয় দলের। সেখানে তিনটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ এবং চারটি টি-২০ ম্যাচ খেলবেন বিরাট কোহলিরা।

আরও পড়ুন:Sc EastBengal: ‘আইএসএল খেলার মতন মান আমাদের ফুটবলারদের নেই’, বললেন ইস্টবেঙ্গল কোচ মানোলো দিয়াজ

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...