Saturday, May 30, 2026

Goa: টার্গেট গোয়া, ১৩ ডিসেম্বর যাচ্ছেন অভিষেক

Date:

Share post:

ত্রিপুরায় তাঁর সেনাপতিত্বেই তৃণমূল শূন্য থেকে প্রধান বিরোধীদলে পরিণত হয়েছে। এবার লক্ষ্য গোয়া। ১৩ ডিসেম্বর দ্বীপরাজ্যে যাচ্ছেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। সব ঠিক থাকলে আগামী বছর ফেব্রুয়ারিতেই গোয়ায় (Gao) বিধানসভা ভোট। এখন সেখানে জোরদার প্রচার ও সাংগঠনিক কাজে শুরু করেতে চায় তৃণমূল। মুম্বই (Mumbai) থেকে ফিরেই গোয়া সফরে যাচ্ছেন অভিষেক।

তৃণমূল সূত্রে খবর, গোয়ায় দিন দুয়েকের কর্মসূচি রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। নভেম্বরের শেষেই অভিষেকের গোয়া যাওয়ার কথা ছিল। তবে, দলের ওয়ার্কিং কমিটির বৈঠক এবং মুম্বইতে তৃণমূল সুপ্রিমোর সফরসঙ্গী হওয়ার জন্য সেই সফর হয়নি। তৃণমূল সূত্রে খবর, ১৩ তারিখ গোয়া যাচ্ছেন অভিষেক।

আরও পড়ুন:Prashant Kishor: শক্তিশালী বিরোধিতার জন্য কংগ্রেসের নেতৃত্বের প্রয়োজন নেই: বিস্ফোরক টুইট প্রশান্ত কিশোরের

এখন ত্রিপুরা, মেঘালয়ের পাশাপাশি পশ্চিম ভারতের দ্বীপ রাজ্যেও সংগঠন বিস্তারে ঝাঁপিয়েছে জোড়া ফুল শিবির। ইতিমধ্যেই গোয়া ঘুরে এসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। তাঁর হাত থেকে তৃণমূলের পতাকা নিয়েছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ, অভিনেত্রী-সমাজকর্মী নাফিসা আলি-সহ বিশিষ্টজন। এখন গোয়ায় সংগঠন মজবুত করার দায়িত্ব দলীয় সাংসদ মহুয়া মৈত্রের। এই পরিস্থিতিতে অভিষেক গোয়া সফরে কী বার্তা দেন সেদিনেই তাকিয়ে রাজনৈতিক মহল।

 

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...