Monday, April 13, 2026

বানতলায় নির্মীয়মাণ বহুতলে উদ্ধার হওয়া তরুণীর দেহ ঘিরে রহস্য বাড়ছে

Date:

Share post:

বানতলায় (Bantala) আইটি হাবের ঢিল ছোঁড়া দূরত্বে তৈরি হচ্ছে একটি বহুতল। ওই নির্মীয়মাণ বহুতলে সাধারণত মিস্ত্রি ছাড়া কারও যাতায়াত নেই। বৃহস্পতিবার সেখানেই মিলল এক তরুণীর দেহ।

লেদার কমপ্লেক্স থানার পুলিশ জানিয়েছে, তরুণীর গলায় শ্বাসরোধের চিহ্ন মিলেছে। পুলিশের প্রাথমিক অনুমান,তাঁকে গলা টিপে খুন করা হতে পারে। যদিও ধর্ষণ করে তাঁকে খুন করা হয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।
দেহ উদ্ধার করে এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে । দোতলায় একটি ঘরে তরুণীর দেহটি পড়েছিল ।

আরও পড়ুন- KMC 123: শোভন অনাথ করেছেন, ওয়ার্ডে অভিভাবকের ভূমিকা সামলেছেন সুদীপ
এছাড়া তাঁর শরীরের একাধিক জায়গায় মিলেছে নখের আঁচড়ের দাগ। এমনকি তরুণীর পোশাকও এলোমেলো ছিল।
তরুণীকে কি ওই বহুতলেই খুন করা হয়েছে নাকি অন্যত্র খুনের পর প্রমাণ লোপাটে তাঁর দেহ বহুতলে লুকিয়ে রাখা হয়েছিল সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।  তরুণীর পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ কুকুর দিয়েও তল্লাশি চালানো হয়। এখনও পর্যন্ত কোনও সঠিক সূত্র মেলেনি।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...