Wednesday, March 4, 2026

Jawad: কোথায় ল্যান্ডফল করবে জাওয়াদ? নিশ্চিত নয় আবহাওয়া দফতর

Date:

Share post:

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় জাওয়াদ ঠিক কোথায় ল্যান্ডফল করবে তা নিয়ে এখনও নিশ্চিত নয় আলিপুর আবহাওয়া দফতর। শনিবার ভোর সাড়ে পাঁচটায় মৌসম ভবনের দেওয়া তথ্য অনুসারে, বিশাখাপত্তনম থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, পুরী থেকে ৪৩০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। ৫ ডিসেম্বর তা পুরী উপকূলে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। ক্রমশ এগিয়ে আসবে বাংলার উপকূলবর্তী এলাকায়। মৌসম ভবন সূত্রের খবর, ক্রমশ শক্তিক্ষয় করে গভীর নিম্নচাপ হয়েই বঙ্গে ঢুকবে জাওয়াদ।

আরও পড়ুন:Jawad: ফুঁসছে জওয়াদ, জেলায় জেলায় সতর্কতা জারি

এখনও পর্যন্ত ওড়িশার উপকূলেই জাওয়াদের আছড়ে পড়ার সম্ভবনা প্রবল। কিন্তু গতিপথ পরিবর্তনের মতো কিছু ঘটলে, তা আসতে পারে বঙ্গের দিকে। আছড়ে পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।তবে সেব্যাপারে নিশ্চিত নয় আবহাওয়া দফতর। তাদের কথায় এই ঘূর্ণিঝড়ের গতিপথ আঁকাবাঁকা। সাধারণত আবহমণ্ডলের উপরের স্তরের বায়ুপ্রবাহের অভিমুখ ঘূর্ণিঝড়ের অভিমুখ নির্ধারণ করে। তার ফলেই ঘূর্ণিঝড়ের গতিপথ বদলায়। উপকূলের খুব কাছে এসে এই ঘূর্ণিঝড়ের বাঁক নেওয়ার প্রবণতা থাকতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার সকাল থেকেই উপকূল এলাকাগুলিতে ৪৫-৬৫ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। সন্ধ্যার দিকে তা বাড়তে বাড়তে প্রতি ঘণ্টায় ৮০ কিলোমিটার হতে পারে।  অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় জারি হয়েছে লাল সতর্কতা। ওড়িশায় ১৯টি জেলায় বন্ধ স্কুল। এনডিআরএফের ৪৬টি টিম মোতায়েন করা হয়েছে। প্রস্তুত থাকতে বলা হয়েছে সেনা নৌবাহিনীকেও।

সকাল থেকে দিঘায় শুরু হয়েছে হালকা বৃষ্টি। সমুদ্র কিছুটা উত্তাল হলেও জল এখনও গার্ডওয়াল টপকে যায়নি। আগেভাগেই পর্যটকদের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। অন্যদিকে, এই নিম্নচাপের জেরে আজ সকাল থেকেই কলকাতার আকাশের মুখভার। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি।

spot_img

Related articles

আধার-জটিলতা কাটাতে উদ্যোগ, রাজ্যে আরও একুশটি নতুন কেন্দ্র 

রাজ্যে আধার পরিষেবার পরিধি বাড়াতে বড়সড় পদক্ষেপ নিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া বা ইউআইডিএআই। সাধারণ মানুষের ভোগান্তি...

ইএসআই পরিষেবায় নয়া দিগন্ত, বেসরকারি ক্লিনিকে এবার ডিসপেনসারি চালুর পথে রাজ্য 

ইএসআই-ভুক্ত শ্রমিক ও তাঁদের পরিজনদের প্রাথমিক চিকিৎসা পরিষেবা আরও নিবিড় ও মজবুত করতে বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার।...

কমিশনের ফুল বেঞ্চ আসার আগেই কলকাতায় প্রতিনিধি দল, উচ্চপর্যায়ের বৈঠক বৃহস্পতিবার

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বাজতে শুরু করেছে। নির্বাচনের প্রস্তুতি কতটা এগোল, তা সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে আসছে...

তিনমাসের মধ্যেই বিহারে মুখ্যমন্ত্রী বদল: নীতীশকে রাজ্যসভায় ‘রাজনৈতিক বাণপ্রস্থে’ পাঠাচ্ছে BJP! 

সরকার গঠনের তিনমাস যেতে না যেতেই ফের বিহারে মুখ্যমন্ত্রী বদলের ইঙ্গিত। কারণ, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে (Nitish Kumar) রাজ্যসভা...