Wednesday, March 11, 2026

TMC Meeting: পুরভোটের প্রার্থীদের নিয়ে তৃণমূল শীর্ষ নেতৃত্বের বৈঠক

Date:

Share post:

পুরভোটে দলের সব প্রার্থীদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূলের (Tmc) শীর্ষ নেতৃত্ব। আজ, কলকতার মহারাষ্ট্র নিবাস হলে এই বৈঠক করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। থাকবেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), সুব্রত বক্সী (Subrata Baksi), ফিরহাদ হাকিম (Firhad Hakim)-সহ দলের শীর্ষ স্থানীয় নেতা-নেত্রীরা।

১৯ ডিসেম্বর কলকাতায় (Kolkata) পুরভোট। সূত্রের খবর, তার আগে দলের প্রার্থীদের পেপটক দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারে বেশ কয়েকটি নতুন মুখ রয়েছেন। ৭ জনের ওয়ার্ড বদল হয়েছে। ২১-এর কঠিন নির্বাচনে বিপুল জয়ের পর এই মুহূর্তে তৃণমূলের আত্মবিশ্বাস তুঙ্গে। কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস যাতে প্রার্থীদের মধ্যে না আসে, সেটা যেমন মনে করিয়ে দেওয়া হবে একই সঙ্গে প্রচারে কোন বিষয়গুলিকে প্রাধান্য দিয়ে মানুষের কাছে তুলে ধরতে হবে বলে দেওয়া হবে তাও।

নির্বাচন পর্বে বিভিন্ন রকম ভাবে প্ররোচনা দিতে পারে বিজেপি কোনও অবস্থাতেই যেন কোনও প্ররোচনায় কেউ পা না দেয় তা বিশেষ ভাবে বলে দেওয়া হবে।

কোভিডের সময় সরকারের পরিষেবা, দুয়ারে সরকার, স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রীসহ সরকারি প্রকল্পগুলি যাতে আরও বেশি করে পুরভোটের প্রচারে আসে সেকথাও স্মরণ করিয়ে দেওয়া হবে প্রার্থীদের। সব মিলিয়ে শনিবারের এই মেগা বৈঠকে দল ‘ডুস অ্যান্ড ডোন্টস’ বলে দেবে প্রার্থীদের।

আরও পড়ুন:ছেলে জামিনে মুক্তি পাওয়ার পর ফের CPIM রাজ্য সম্পাদক পদে বালাকৃষ্ণণ

 

spot_img

Related articles

মেঘ কাটলেই বাড়বে গরম, রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতায়! হলুদ সতর্কতা উত্তরবঙ্গে 

সপ্তাহের তৃতীয় ব্যস্ততম দিনেও রাজ্যের দুর্যোগের পূর্বাভাস। বুধের সকালে মেঘলা আকাশ, রোদের দাপট কম থাকায় তীব্র গরম অনুভূত...

বুকিং করেও মিলছে না রান্নার গ্যাস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব অটো ভাড়ায়

হেঁশেলে হাহাকার, জেলায় জেলায় এলপিজি সংকট। সমস্যায় আমজনতা। এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা। গ্যাস বুকিং...

কয়লা মামলায় মনোরঞ্জনের বাড়িতে ইডি অভিযান, শুক্রবার হাজিরার নির্দেশ 

বুধবার সকালে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের (Manoranjan Mondal) বাড়িতে ইডি অভিযান (ED Raid Durgapur)। কয়লা পাচার মামলার...

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...