Sunday, April 26, 2026

Priyanka Sarkar: অস্ত্রোপচারে পায়ে প্লেট বসল প্রিয়াঙ্কার, কবে ফের শুটিং ফ্লোরে?

Date:

Share post:

শনিবারে পায়ে অস্ত্রোপচার হল অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের। শুটিংয়ে দুর্ঘটনায় তাঁর পায়ের টিবিয়ায় চোট লাগায় অস্ত্রোপচার করে তাঁর পায়ে প্লেট বসানো হয়েছে। তাঁর চোট যথেষ্ট গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর। তবে, কবে ফের শুটিং ফ্লোরে ফিরতে পারবেন প্রিয়াঙ্কা- তা এখনও জানাতে পারেননি চিকিৎসকরা।

শুক্রবার গভীর রাতে ওয়েব সিরিজে (Web Series) ‘মহাভারত মার্ডারে’র অ্যাকশন দৃশ্যের শ্যুটিং চলছিল রাজারহাটের (Rajarhat) আউল মোড়ে। ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar) ও অভিনেতা অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)। অভিযোগ, শুটিং (Shooting) চলাকালীন এক মত্ত বাইক চালক প্রিয়াঙ্কাকে ধাক্কা মারেন। পায়ে গুরুতর চোট পান অভিনেত্রী। তাঁকে বাইপাসের (Bypass) ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পায়ের দুটি হাড় ভেঙে গিয়েছে। শনিবারই অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। আহত হন অভিনেতা অর্জুন চক্রবর্তীও। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। অভিযুক্ত বাইক চালককে গ্রেফতার করেছে নিউটাউন থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর বাইকটিও।

আরও পড়ুন- এবার নেপাল থেকে আমন্ত্রিত মমতা, আগামী সপ্তাহে যাবেন কাঠমান্ডু

 

Related articles

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

দ্বিতীয় দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কমিশনের ‘কো-অর্ডিনেশন’ বৈঠক

প্রথম দফার ভোট পর্ব শেষ হতেই (West Bengal 2nd Phase Voting) দ্বিতীয় দফাকে ঘিরে প্রস্তুতিতে গতি আনল নির্বাচন...

বিজেপির ভিডিও ফাঁস বলেই ডায়মন্ড হারবারে পুলিশে বদল! বিস্ফোরক অভিষেক, জ্ঞানেশ-শাহকে চ্যালেঞ্জ

বিজেপি প্রার্থীর সঙ্গে ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে পুলিশ অবজারভারের গোপন বৈঠক! সেই ভিডিও ফাঁস করেছে তৃণমূল। তার ভিত্তিতে...

বিজেপি এলেই আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে: প্রচারে নিজের দিল্লির অভিজ্ঞতা জানালেন কেজরিওয়াল

স্বৈরাচারী বিজেপির প্রবল নির্মমতা যে রাজনৈতিক নেতারা দেখেছেন, তার মধ্যে অন্যতম দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ...