Saturday, March 14, 2026

Mizoram: এবার মিজোরামের প্রদেশ সভাপতির পদ থেকে ইস্তফা থানহাওলার, ঘর বাঁচাতে তৎপর কংগ্রেস

Date:

Share post:

ভাঙন অব্যাহত কংগ্রেসে। মেঘালয়ের পর সেই ধারা এবার জারি রইল মিজোরামেও। প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন লাল থানহাওলা(Lal Thanhawla)। পরিস্থিতি বেগতিক বুঝে ঘর বাঁচাতে ইতিমধ্যেই তৎপর হয়ে উঠেছে জাতীয় কংগ্রেস। পদত্যাগের পর কংগ্রেস নেতা লাল থানহাওলাকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য করেছেন সোনিয়া গান্ধী।

কংগ্রেস সূত্রের খবর, কিছুদিন আগেই সোনিয়া গান্ধীর(Sonia Gandhi) কাছে নিজের ইস্তফাপত্র পাঠান থানহাওলা। ইস্তফার পিছনে তাঁর যুক্তি ছিল এখন নতুনদের হাতে ক্ষমতার রাশ তুলে দেওয়ার সময় হয়েছে। তবে পদত্যাগ পত্র পাঠানো হলেও শুরুতে সেই পদত্যাগপত্র স্বীকার করেননি সোনিয়া। বিভিন্নভাবে এই সিদ্ধান্ত বদল করার বার্তা দেন তিনি। এমনকী বরিষ্ঠ এই নেতাকে দিল্লিতেও ডেকে পাঠানো হয়। তবে কোনোকিছুতেই কাজ হয়নি। শেষ পর্যন্ত শনিবার তাঁর পদত্যাগ স্বীকার করে নেওয়া হয় আনুষ্ঠানিকভাবে। আর এরপরই ৮০ বছর বয়সী ওই কংগ্রেস নেতাকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য করা হয়। তবে এই ঘটনার সঙ্গে অতীতের কিছু ঘটনার মিল খুঁজে পাচ্ছেন বিশেষজ্ঞরা। ঠিক এভাবেই বয়সের কারণ দেখিয়ে কংগ্রেস(congress) থেকে পদত্যাগ করেছিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো। প্রদেশ সভাপতি হওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি রাজি হননি। এবং কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। এখানেও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে কিনা সেই প্রশ্নই এখন ঘুরছে কংগ্রেসের অন্দরে।

আরও পড়ুন:Hiran Chatterjee: কেন হোর্ডিং, পোস্টারে নেই বিজেপি বিধায়কের ছবি? ফের দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ হিরণের

উল্লেখ্য, মিজোরামে কংগ্রেস ও লাল থানহাওলা প্রায় সমার্থক শব্দ। পাঁচ দফায় ২২ বছরেরও বেশি মুখ্যমন্ত্রী থাকার পাশাপাশি প্রায় পাঁচ দশক তিনিই ছিলেন মিজো কংগ্রেস প্রধান। মাত্র ৩৪ বছর বয়সে ১৯৭৩ সালে তাঁকে প্রদেশ সভাপতি করা হয়। স্বাভাবিকভাবেই গান্ধী পরিবারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল প্রবল। তবে তাঁর ইস্তফার পর মিজোরামে কংগ্রেসের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষজ্ঞদের ধারনা, গোয়ার মত কিছু এই রাজ্যে ঘটলে অবাক হওয়ার কিছু নেই।

 

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...