Wednesday, May 20, 2026

Fire: কাকভোরে হলদিয়ার ক্লোরাইড মেটাল কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, প্রাণহানির আশঙ্কা

Date:

Share post:

প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেই বিধ্বংসী অগ্নিকাণ্ড (Fire) হলদিয়ার (Haldia) ক্লোরাইড মেটাল কারখানায়। আজ, সোমবার কাকভোরে কারখানার লেড সেকশনে আগুন লাগে। জানা গিয়েছে, ভোর ৪টে নাগাদ ডিজেল ট্যাঙ্ক থেকে উপচে ছড়িয়ে পড়া তেলে প্রাথমিক পর্যায়ে কোনওভাবে আগুন লেগে যায় বলে মনে করা হচ্ছে। তারপর সেই আগুন বড়সড় আকার নেয়। আগুন নেভাতে পেট্রকেম, হলদিয়া এনার্জি সহ বিভিন্ন সংস্থার ৪টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুন আপাতত নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে। এই অগ্নিকাণ্ডে বেশ কয়েকজনের হতাহত আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন:Suvendu Adhikary: পুরভোটে দেখা নেই, আস্থা হারাচ্ছেন দলীয় বিধায়করাও, বিজেপিতে কোণঠাসা শুভেন্দু

আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে কারখানার লেড সেকশন ক্ষতিগ্রস্ত হয়েছে। এক্সাইড ব্যাটারি তৈরি সংস্থার সাবসিডিয়ারি সংস্থা হিসেবে ক্লোরাইড মেটাল ব্যাটারি শিল্পের জন্য পুরনো ব্যাটারি ভেঙে লেড ইনগট বা লেডের পিণ্ড তৈরি করে। হলদিয়ার এইচপিএল লিঙ্ক রোডের অদূরে ধানসিরি পেট্রকেমের পাশে কাপাসএড়িয়া মৌজায় ২০একর জমিতে সম্প্রতি নতুন কারখানাটি গড়ে উঠেছে। ১৫০জনের মত শ্রমিক কর্মচারী কাজ করেন এখানে। আগুন লাগার কারণ নিয়ে এখনও পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ কিংবা দমকলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।



Related articles

আরও এক সপ্তাহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, উত্তরে বাড়বে বৃষ্টি

গরমের হাত থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গের, সূর্যের দাপুটে ইনিংসে গলদঘর্ম অবস্থা আমজনতার। ঘরের মধ্যে অবিরাম ফ্যান-এসি চালিয়েও স্বস্তি...

আইন বিভাগে একাধিক নতুন পদে নিয়োগ

রাজ্য সরকার অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল, গভর্নমেন্ট প্লিডার, পাবলিক প্রসিকিউটর, সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সেল এবং অ্যাডভোকেট অন রেকর্ড পদে নতুন...

ম্যান সিটির দায়িত্ব ছাড়ছেন গুয়ার্দিওলা, শিষ্যের হাতেই যাচ্ছে কোচের দায়িত্ব!

ম্য়ান সিটির সঙ্গে পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) নামটা সমার্থক হয়ে গিয়েছিল। সিটিজেনদের দু হাত ভরে সাফল্য দিয়েছেন গুরু...

জনগণের সরকার মানুষের প্রত্যাশা পূরণ করবে, শিলিগুড়ির বিজেপি কার্যালয় থেকে বার্তা শুভেন্দুর 

মাত্র দু সপ্তাহ হয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), এরমধ্যেই রাজ্য সরকারের একাধিক ঘোষণা...