Sunday, May 17, 2026

Ravi Shastri: ‘বিরাট’ প্রশংসায় ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী

Date:

Share post:

নিউজিল্যান্ডের ( New Zealand) বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে আইসিসি ( ICC) টেস্ট র‍্যাঙ্কিং-এ ফের শীর্ষে এসেছে ভারতীয় দল( India Team)। রবি শাস্ত্রীর ( Ravi Shastri) কোচিং- এক নম্বর টেস্ট দল হিসেবে পাঁচ বছর বিশ্বক্রিকেটকে শাসন করেছে ভারত। আর দলের এই সাফল্যের পিছনে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে কৃতিত্ব দিলেন শাস্ত্রী।

এক অনুষ্ঠানে ভারতের প্রাক্তন কোচ বলেন, “গত পাঁচ বছরে যদি কোনও দল টেস্ট ক্রিকেটের দূত হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে থাকে, তবে সেই কাজ করে দেখিয়েছে ভারতীয় দল। সেই অভিযানে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বিরাট কোহালি। বেশির ভাগ দলের মতো বিরাটও টেস্ট ক্রিকেটের পূজারি। বাকি ক্রিকেটবিশ্বের কাছে এই ব্যাপারটা আপাত ভাবে হয়তো খুবই বিস্ময়কর। সারা বছরে ভারতীয় দল যে পরিমাণ একদিনের ম্যাচ খেলে এবং যেখানে রয়েছে আইপিএলের মতো প্রতিযোগিতা, তার পরেও ভারতীয় দলের টেস্ট ক্রিকেটের প্রতি ভালবাসা নিঃসন্দেহে বাকিদের কাছে অবাক করে দেওয়ার মতোই একটা বিষয়। এই দলের যে কোনও ক্রিকেটারকে যদি প্রশ্ন করা যায়, তা হলে ৯৯ শতাংশ সদস্য বলবে টেস্ট ক্রিকেটের প্রতি তার ভালবাসা কতটা গভীর।”

এরপাশাপাশি শাস্ত্রী আরও বলেন, “ঠিক সেই কাজটাই গত পাঁচ বছর ধরে করেছে ভারতীয় দল এবং প্রত্যেক বছরের শেষে বিশ্বের এক নম্বর টেস্ট দল হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছে।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...