Monday, March 16, 2026

Katrina Kaif and Vicky Kaushal’s wedding: এলাহি মেনু, রাজপুতদের কায়দায় ছাদনাতলায় এন্ট্রি ভিকির

Date:

Share post:

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের (Katrina Kaif and Vicky Kaushal’s wedding) এলাহি মেনু। ৭ থেকে ১০ তিনদিন রাজস্থানের বারওয়ারা দুর্গে সিক্স সেনসে (Six Senses Fort Barwara) সঙ্গীত, মেহেন্দি ও বিয়ের (Katrina Kaif and Vicky Kaushal’s wedding) অনুষ্ঠান। এই দিনগুলিতে আমন্ত্রিতদের জন্য নানা ধরনের খাবারের আয়োজন করেছে ভিকি-ক্যাট।

কর্ণাটক থেকে এসেছে সবজির ট্রাক। ব্রেকফাস্ট থেকে লাঞ্চ, বিকেলের টিফিন থেকে ডিনার সবেতেই থাকছে নতুন নতুন পদ। ভিকি কৌশল (Vickey Koushal) যেহেতু পাঞ্জাবি, সেই কারণে মেনুতে বিশেষ নজর দেওয়া হচ্ছে পাঞ্জাবি স্পেশাল খাবার। অন্যদিকে, ক্যাটরিনার পছন্দের মেনুতে থাকছে নানা ধরনের আইসক্রিম ও মিষ্টি।

থাইল্যান্ড (Thailand) থেকে আনা মাশরুম দিয়ে তৈরি হবে বিশেষ খাবার। হল্যান্ড থেকে আনা ফ্রেশ ফল, ফিলিপিন্স থেকে আনা অ্যাভাকাডো দিয়ে স্পেশাল স্যালাড তৈরি হবে। এছাড়াও মেনুতে থাকছে, পেরি পেরি পনির, স্পিনাচ কর্ন, ব্রোকোলি স্যালাড, টফু স্যালাড।

আরও পড়ুন: Omicron: ওমিক্রন আবহে মুম্বইয়ে ‘উধাও’ বিদেশ থেকে আসা ১০৯ জন!

প্ল্যাটারে থাকছে ছোলে বাটুরে থেকে শুরু করে বাটার চিকেন। ইউরোপের বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছে নানা ধরনের ফল, চকোলেট।

ব্রকোলি স্যালাড, ডাল বুখারা,হরেক রকমের রুটি ও রাইস আইটেম, পাঞ্জাবি চিকেন, ডাল-বাটি  চুরমা, লাল মাস (রাজস্থানি স্টাইলে মাটন),কমলালেবুর রাবড়ি সহ ৫ রকমের বিরিয়ানি। বিরিয়ানি তৈরি করবেন শ্যেফ ইমতিয়াজ কুরেশি ও তাঁর বিশেষ দল।

ভিকি নাকি রাজপুতদের কায়দায় রাজস্থানের দুর্গে তৈরি ছাদনাতলায় এন্ট্রি নেবেন। সাতটি ঘোড়ায় টানা রথে বিয়ের মণ্ডপে আসবেন ভিকি কৌশল। কাঁচ দিয়ে ঘেরা হয়েছে বিয়ের মণ্ডপ। বিয়ের পর মুম্বই ফিরে বলিউডের জন্য আলাদা পার্টি থ্রো করবেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...