Thursday, February 26, 2026

Sc EastBengal: দলের খেলায় হতাশ ইস্টবেঙ্গল কোচ, বললেন,আরও অনুশীলন করতে হবে আমাদের

Date:

Share post:

চলতি আইএসএলে(ISL)এখনও পযর্ন্ত জয়ের মুখ দেখেনি এসসি ইস্টবেঙ্গল( SC EastBengal)। শেষ ম‍্যাচ এফসি গোয়ার(Fc Goa)বিরুদ্ধে ৩ গোল দিলেও, ডিফেন্সের ভুলে ৪ গোল হজম করতে হয়েছে লাল-হলুদ ব্রিগেডকে। এই অবস্থায় দলের খেলায় হতাশ ইস্টবেঙ্গল কোচ মানোলো দিয়াজ। বললেন, আরও অনুশীলন করতে হবে আমাদের এবং নিজেদের স্তর আরও বাড়াতে হবে।

ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে ইস্টবেঙ্গল কোচ বলেন, আমাদের আরও অনুশীলন করতে হবে এবং নিজেদের স্তর আরও বাড়াতে হবে, আর বড় ভুল করা চলবে না। আমরা অনেক ভুল করেছি। সেই ভুল কাজে লাগিয়েই এফসি গোয়া পর পর গোল করেছে। আমাদের খেলায় আরও উন্নতি করতে হবে। এত ভুল করলে চলবে না।”

এদিকে লাল-হলুদ কোচ দিয়াজের দল নির্বাচন নিয়ে উঠছে অনেক প্রশ্ন। কেন প্রতি ম‍্যাচে প্রথম এগারো সুযোগ পাচ্ছেন ডিফেন্ডার রাজু গায়কোয়ারড? কেন হাওকিপকে ওড়িশা ম‍্যাচের পর খেলাচ্ছে না কোচ? হাওকিপ প্রসঙ্গে দিয়াজ বলেন,”পেরোসেভিচ ও চিমাকে বেশি ক্ষণ খেলাতে হচ্ছে। সে জন্যই ওকে বেশি খেলানো যাচ্ছে না। তবে ভবিষ্যতে ওকে নিশ্চয়ই খেলতে দেখা যাবে।”

আরও পড়ুন:Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img

Related articles

ফের DA-র দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ – বিশৃঙ্খলা

রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই এবারের বাজেটে সরকারি কর্মীদের মহার্ঘ্যভাতা বা ডিএ ভাতা ৪% বাড়ানোর কথা ঘোষণা করা...

বাইশ গজ নয়, পুণেতে ‘বক্স বন্দী’ ক্রিকেট, নাম উঠল গিনেস বুকেও

টি২০ বিশ্বকাপের মধ্যে বাক্সবন্দী ক্রিকেট। চেনা ২২ গজের বাইরে, চার দেওয়ালের ঘেরাটোপে ক্রিকেট! তাও কি সম্ভব? পুণেতে হল...

দাপুটে জয় প্রোটিয়াদের, ওয়েস্ট ইন্ডিজের হারে সহজ ভারতের সমীকরণ

জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগেই সুখবর পেল ভারত(India)। ২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) সেমিফাইনালের স্থান কার্যত নিশ্চিত করে...

জমি সংক্রান্ত বিবাদ নিয়ে ধুন্ধুমার শিলিগুড়ি

শিলিগুড়িতে (Siliguri Land Dispute) জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে এক গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ, ওই বিবাদে এক অন্তঃসত্ত্বা...