Thursday, May 14, 2026

Pat Cummins: অধিনায়কত্বের অভিষেকেই রেকর্ড গড়লেন প‍্যাট কামিন্স

Date:

Share post:

অধিনায়কত্বের অভিষেকেই রেকর্ড গড়লেন প‍্যাট কামিন্স(Pat Cummins)। ইংল‍্যান্ডের (England) বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ( Australia) নতুন অধিনায়ক হিসেবে মাঠে নামেন কামিন্স। আর সেই ম‍্যাচে অনন্য নজির গড়লেন তিনি। ইংল‍্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে অনন‍্য নজির গড়লেন ক‍্যামিন্স। বুধবার ইংল‍্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলতে নেমে প্রথম দিনই দিনই দাপট দেখায় অজিরা। গাব্বায় প্রথম টেস্টের প্রথম দিনে ইংল্যান্ডকে ১৪৭ রানে অল আউট করে অস্ট্রেলিয়া। সৌজন্যে অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক প্যাট কামিন্স। ৩৮ রানে নিলেন পাঁচ উইকেট।

মঙ্গলবার ইংরেজদের বিরুদ্ধে পাঁচ উইকেট নিতেই একাধিক নতুন রেকর্ড গড়েছেন কামিন্স। অধিনায়কত্বের অভিষেকে পাঁচ উইকেট নেওয়া দ্বিতীয় বোলার হলেন তিনি। এর আগে ১৮৯৪ সালে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে অভিষেকে ৫ উইকেট নিয়েছিলেন জর্জ গ্রিফিন। মেলবোর্নে ১৫৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। ১২৭ বছর পরে সেই রেকর্ড স্পর্শ করলেন কামিন্স। অন্য দিকে ১৯৮২ সালে প্রথম অজি অধিনায়ক হিসেবে অ্যাশেজে ৫ উইকেট নিয়েছিলেন বব উইলিস। ৩৯ বছর পরে সেই রেকর্ড ছুঁলেন কামিন্স।

এদিকে, অধিনায়ক হিসেবে পাঁচ উইকেট নিয়ে কামিন্স ভারতের অনিল কুম্বলে, ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশ, নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরির মত কিংবদন্তিদের সাথে জায়গা করে নিয়েছেন কামিন্স।

আরও পড়ুন:UEFA Champions League: উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগে দুরন্ত জয় পিএসজির, লিপজিগের কাছে হার ম‍্যানসিটির

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...