Sunday, May 17, 2026

দেশের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলি থেকে মিলছে ৮ হাজার মেগাওয়াট,কল্যাণের প্রশ্নে জানাল কেন্দ্র

Date:

Share post:

এই মুহূর্তে গোটা দেশে কি ২২ টি পরমাণু চুল্লি থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে? এই কেন্দ্রগুলি থেকে কি ৬৭৮০ মেগাওয়াট বিদ্যুৎ মিলছে? এই মুহূর্তে গোটা দেশে কি ৭টি পরমাণু চুল্লি নির্মাণের কাজ চলছে এবং আটটি চুল্লি নির্মাণের কাজ বিভিন্ন পর্যায়ে আটকে আছে? এ বিষয়ে সরকার বিস্তারিত জানাক। এই সমস্ত পরমাণু চুল্লিগুলিকে চালানোর জন্য প্রয়োজনীয় খনিজ কোথা থেকে মিলবে? পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় পরীক্ষামূলক কোনও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গঠনের কথা কি কেন্দ্র ভাবছে? বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এই প্রশ্নগুলির উত্তর জানতে চান তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই প্রশ্নগুলির উত্তরে প্রধানমন্ত্রীর অফিসের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, এই মুহূর্তে গোটা দেশে ১০টি পরমাণু চুল্লি থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। যার ক্ষমতা প্রায় ৮ হাজার মেগাওয়াট। সরকার গোটা দেশে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি আরও ১০টি পরমাণু চুল্লির নির্মাণে অনুমোদন দিয়েছে। প্রতিটি পরমাণু চুল্লির উৎপাদনক্ষমতা ৭০০ মেগাওয়াট। কেন্দ্র ইতিমধ্যেই যে সমস্ত রাজ্যে পরমাণু চুল্লি নির্মাণের অনুমতি দিয়েছে তার মধ্যে রয়েছে গুজরাতের। কাকড়াপার, রাজস্থানের রাওয়াতভাতা, তামিলনাড়ুর কুড়ানকুলাম ও কলাপক্কম এবং হরিয়ানার গোরখপুর।

একই সঙ্গে মন্ত্রী জানান, আপাতত পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় পরীক্ষামূলক কোনও পরমাণু চুল্লি নির্মাণের পরিকল্পনা সরকারের নেই। এই সমস্ত পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলির প্রয়োজনীয় কাঁচামাল ইউরেনিয়াম দেশের বিভিন্ন খনি থেকে সংগ্রহ করা হবে। বিদ্যুৎ কেন্দ্রগুলি চালানোর জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছে ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডকে।

আরও পড়ুন- Murshidabad: বিড়ি শ্রমিকদের হাসপাতাল, সিল্কের নয়া রকম: প্রশাসনিক বৈঠকে আর কী কী ঘোষণা মুখ্যমন্ত্রীর

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...