Sunday, May 17, 2026

দুর্ঘটনাগ্রস্ত কপ্টারে একমাত্র জীবিত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং

Date:

Share post:

তামিলনাড়ুতে মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন CDS বিপিন রাওয়াত(Bipin Rawat) ও তার স্ত্রী সহ মোট ১৩ জন। যদিও নিতান্ত ভাগ্যক্রমে ওই কপ্টার থেকে রক্ষা পেয়েছেন ক্যাপ্টেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং(Varun Singh)। বর্তমানে তামিলনাড়ুর ওয়েলিংটনে মিলিটারি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। এদিন সন্ধ্যায় বায়ুসেনার এক বিবৃতিতে প্রকাশ্যে আনা হয়েছে এই তথ্য। অভিশপ্ত ওই কপ্টারের একমাত্র জীবিত বরুণের সুস্থতা কামনা করছে গোটা দেশ। বরুণের সুস্থতা কামনা করে টুইট করেছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

জানা গিয়েছে, গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং এবছর স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির কাছ থেকে শৌর্য চক্র পেয়েছিলেন। ২০২০ সালের অক্টোবর মাসে তেজস যুদ্ধ বিমানকে রক্ষার জন্য তিনি এই বিশেষ পদক পান। তিনি তামিলনাডুর ওয়েলিংটনে ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজের ডাইরেক্টিং স্টাফ।

আরও পড়ুন:কপ্টার দূর্ঘটনায় মৃত্যু সস্ত্রীক জেনারেল বিপিন রাওয়াতের, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রী-অভিষেকের

উল্লেখ্য, তামিলনাড়ুর সুলুর থেকে ওয়েলিংটন যাওয়ার উদ্দেশে আকাশে উড়েছিল সেনার এমআই- ১৭, ভি- ৫ হেলিকপ্টার। যাতে সওয়ার হয়েছিলেন সস্ত্রীক সিডিএস-সহ ১৪ জন। বেলা ১২টা ৪০ নাগাদ নীলগিরির একটি চা বাগানের উপর ভেঙে পড়ে হেলিকপ্টারটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হেলিকপ্টারটি একটি গাছের সঙ্গে ধাক্কা লাগার পর তাতে আগুন ধরে যায়। তার পর আরও একটি গাছে ধাক্কা মেরে মাটিতে আছড়ে পড়ে সেটি। এক স্থানীয় বাসিন্দার দাবি, তাঁরা দেখেন, দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টার থেকে বেরোনোর চেষ্টা করছেন কয়েকজন। তাঁদের সর্বাঙ্গে পোড়ার ক্ষত ছিল বলেও দাবি করেছিলেন তিনি। সেই ব্যক্তিদের মধ্যেই ছিলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...