Thursday, May 14, 2026

UEFA Champions League: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অঘটন, গ্রুপ পর্ব থেকে বিদায় নিল বার্সা

Date:

Share post:

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) অঘটন। চ‍্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল এফসি বার্সেলোনা (Barcelona)। বুধবার রাতে বায়ার্ন মিউনিখের (Bayern Munich) কাছে ০-৩ গোলে হারল জাভি হার্নান্ডেজের দল। এই হারের ফলে ই গ্রুপে তৃতীয় স্থানে শেষ করল তারা। ৬ ম্যাচে বার্সার সংগ্রহ মাত্র ৭ পয়েন্ট। ২১ বছরে প্রথম বার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল বার্সেলোনা।

বুধবারের ম‍্যাচে প্রথম থেকেই বার্সেলোনার বিরুদ্ধে দাপট দেখায় বায়ার্ন। যার ফলে ম‍্যাচের ৩৪ মিনিটে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন টমাস মুলার। রবার্ট লেয়নডস্কির ক্রস থেকে হেডে গোল করে যান মুলার। এরপর ম‍্যাচের ৪৩ মিনিটের মাথায় গোল করে বায়ার্নকে ২-০ এগিয়ে দেন লেরয় সানে। যার ফলে ম‍্যাচের প্রথমার্ধে ২-০ এগিয়ে থাকে বায়ার্ন।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণের দাপট বজায় থাকে বায়ার্নের। যার ফলে ম‍্যাচের ৬২ মিনিটের মাথায় গোল করেন বায়ার্নকে ৩-০ এগিয়ে দেন  জামাল মুসিয়ালা। গোটা ম্যাচে মাত্র দু’বার গোলের মধ্যে শট রাখে বার্সা। কিন্তু ম্যানুয়েল নুয়্যারকে পরাস্ত করতে পারেননি ডেম্বেলেরা।

আরও পড়ুন:Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...