Sunday, May 17, 2026

Mamata Benarjee: রাজ্যের আইনশৃঙ্খলায় যেন নাক না গলায় BSF: কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠকে নজরদারির নির্দেশ মমতা

Date:

Share post:

নদিয়ার সীমান্ত অঞ্চলে রয়েছে BSF-এর এক্তিয়ার। কিন্তু তারা যেন জেলার ভিতরে ঢুকে রাজ্যের আইনশৃঙ্খলার বিষয়ে নাক না গলায়। বৃহস্পতিবার, কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠক থেকে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি নিয়ে প্রতিবাদ করেছেন মমতা।

নদিয়ার করিমপুর। কৃষ্ণনগর থেকে ৮০ কিলোমিটার দূরে মুর্শিদাবাদের কাছে। এই বিস্তৃর্ণ অঞ্চল রয়েছে বিএসএফের অধীনের। কিন্তু কোনও মতেই যে তারা নিজেদের এক্তিয়ারের বাইরে যেতে মনা পারে সে জন্য পুলিশ-প্রশাসনের পাশাপাশি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র আর আবু তাহেরকে এই বিষয়ে নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, BSF তাদের কাজ করবে, আর পুলিশ তাদের কাজ করবে।

আরও পড়ুন-জানেন কি বেশ কিছু নাম বিভিন্ন দেশে রাখা যায় না ! 

এর আগেও বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধির বিষয়ে নিয়ে সরব হয়েছেন মমতা। এতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত লাগবে বলে মত তাঁর। প্রশাসনিক বৈঠকে গিয়েও যে জেলায় সীমান্ত রয়েছে সেখানে প্রশাসনকে সতর্ক করছেন মুখ্যমন্ত্রী।

 

 

Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...