Tuesday, June 2, 2026

Oxygen Plant: দেশে কত অক্সিজেন প্ল্যান্টের অনুমোদন দিয়েছে কেন্দ্র? মালার প্রশ্নে জবাবে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

Date:

Share post:

সারা দেশে কতগুলি অক্সিজেন প্ল্যান্ট আছে? এই প্ল্যান্টগুলির দৈনিক অক্সিজেন (Oxygen) উৎপাদন করার ক্ষমতা কত? বর্তমানে করোনা রোগীদের চিকিৎসার প্রয়োজনে যে অক্সিজেনের প্রয়োজন হয় তা কি এই প্ল্যান্টগুলি থেকেই পাওয়া যাচ্ছে? বিভিন্ন রাজ্য ও জেলায় অক্সিজেন প্ল্যান্ট (Plant) তৈরি করতে কেন্দ্র কী পদক্ষেপ নিয়েছে? কেন্দ্রের পাশাপাশি রাজ্যগুলি কি অক্সিজেন প্ল্যান্ট তৈরি করতে বিনিয়োগ করছে? আগামী দিনে বিভিন্ন রাজ্যে কি আরও কিছু অক্সিজেন প্ল্যান্ট তৈরি করার পরিকল্পনা কেন্দ্রের আছে? শুক্রবার, সংসদে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রশ্নগুলির উত্তর জানতে চান তৃণমূল (Tmc) সাংসদ মালা রায় (Mala Ray)।

উত্তরে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার (Bharati Prabin Power) বলেন, কেন্দ্র ইতিমধ্যেই দেশে ১৫৬৩ টি পিএসএ (Psa) অক্সিজেন উৎপাদন প্ল্যান্ট অনুমোদন করেছে। যার মধ্যে বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই ১২২৫ টি প্ল্যান্ট তাদের কাজ শুরু করেছে। এই প্ল্যান্টগুলি পিএম কেয়ার্স ফান্ডের অর্থ দিয়ে তৈরি করা হয়েছে। গোটা দেশে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা আরও ৩৩৮ টি পিএসএ প্ল্যান্ট তৈরি করেছে। বর্তমানে প্রতিদিন বিভিন্ন আইসিইউ এবং আইসিইউ নয় এমন বেডে প্রতি মিনিটে যথাক্রমে ২৪ ও ১০ লিটার অক্সিজেন প্রয়োজন হয়। বর্তমানে চালু থাকা অক্সিজেন প্ল্যান্টগুলির প্রতিদিন অন্তত এক লক্ষ লিটার অক্সিজেন সরবরাহ করার ক্ষমতা আছে। পিএম কেয়ার্স ফান্ড থেকে পাওয়া অর্থে যে সমস্ত প্ল্যান্ট তৈরি হচ্ছে সেগুলি নির্মাণ করছে কেন্দ্র। তবে তার জন্য জায়গা দিতে হচ্ছে রাজ্যগুলিকে। বর্তমানে পশ্চিমবঙ্গে মোট ৫১টি অক্সিজেন প্ল্যান্ট আছে বলে মন্ত্রী জানান।

আরও পড়ুন- Mamata Banerjee: মানবাধিকার দিবস: হিংসা এবং অসাম্যের বিরুদ্ধে আওয়াজ তোলার বার্তা মুখ্যমন্ত্রীর

 

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...