Wednesday, March 11, 2026

Maradona: অসম থেকে উদ্ধার হল মারাদোনার চুরি যাওয়া ঘড়ি

Date:

Share post:

উদ্ধার হল মারাদোনার (Maradona)চুরি যাওয়া ঘড়ি। দুবাই থেকে দিয়েগো মারাদোনার চুরি যাওয়া ঘড়ি পাওয়া গেল অসমে। খবর টুইট করে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্বশর্মা।

এদিন অসমের মুখ‍্যমন্ত্রী টুইটারে লেখেন,” আন্তর্জাতিক সহযোগিতায় অসম পুলিশ অভিযান চালিয়ে কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার চুরি যাওয়া ঘড়ি উদ্ধার করেছে। ওয়াজিদ হুসেন নামের এক ব্যক্তিকে এদিন গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে।”

অসম পুলিশের তরফে এদিন জানানো হয়েছে, দুবাই পুলিশের কাছ থেকে খবর পায় যে, যে ব্যক্তি মারাদোনার ঘড়ি চুরি করেছেন তিনি অসমে লুকিয়ে রয়েছেন। সেই খবর পেয়ে খোঁজ শুরু করা হয়। শেষ পর্যন্ত শনিবার ভোর ৪টে নাগাদ শিবসাগর জেলায় ওয়াজিদের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে মারাদোনার ঘড়িটিও উদ্ধার হয়।

জানা গিয়েছে, মারাদোনার সই করা বেশ কিছু সামগ্রী রাখা ছিল দুবাইয়ের একটি সংগ্রহশালায়। সেখানেই নিরাপত্তারক্ষীর কাজ করতেন ওয়াজিদ। চলতি বছর আগস্ট মাসে ঘড়িটি চুরি করে অসমে পালিয়ে আসেন তিনি বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:Sc Eastbengal: কেরলের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড, প্রতিপক্ষকে সমীহ দিয়াজের

spot_img

Related articles

কয়লা মামলায় মনোরঞ্জনের বাড়িতে ইডি অভিযান, শুক্রবার হাজিরার নির্দেশ 

বুধবার সকালে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের (Manoranjan Mondal) বাড়িতে ইডি অভিযান (ED Raid Durgapur)। কয়লা পাচার মামলার...

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...

আজই কলকাতায় আসছেন আর এন রবি, বৃহস্পতিতে শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামী ১২ মার্চ শপথ নেবেন রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayana Ravi)। বুধবার সন্ধ্যায় চেন্নাই থেকে...

সুপ্রিম কোর্টে ‘বাঙালি আড্ডা’! মেনকাকে ‘উপদেশ’ বিচারপতি বাগচির

দেশের শীর্ষ আদালতে রাজ্যের এসআইআর মামলায় একাধিকবার নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সির ভুল ধরেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি (Justice Joymalya...