Wednesday, May 6, 2026

Indian Team: দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে মুম্বইয়ে বায়ো-বাবলে থাকতে হবে বিরাটদের: সূত্র

Date:

Share post:

২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা( South Africa) টেস্ট সিরিজ। করোনার নতুন রূপ ওমিক্রণের কারণে বাতিল হয়েছে টি-২০ সিরিজ। তবে দক্ষিণ আফ্রিকায় গিয়ে তিনটি টেস্ট এবং তিনটি একদিনের ম‍্যাচ খেলবে বিরাট কোহলিরা( Virat Kohli)। তবে সূত্রের খবর দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে মুম্বইতে বায়ো-বাবলে থাকবে ইন্ডিয়া টিম। এরপাশাপাশি এও জানা যাচ্ছে দক্ষিণ আফ্রিকায় গিয়ে ৪৪ দিন বায়ো-বাবলে থাকবে বিরাট কোহলিরা।

একটি সংবাদসংস্থার সূত্র অনুযায়ী, ১৬ ডিসেম্বর মুম্বই থেকে চার্টার্ড বিমানে করে দক্ষিণ আফ্রিকায় রওনা হবেন কোহলিরা। দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে মুম্বইয়ে জড়ো হবেন ক্রিকেটাররা। সেখানে কয়েক দিন বায়ো-বাবলে থাকতে হবে ক্রিকেটারদের। তার পরে রওনা হবেন তাঁরা।”

টেস্ট সিরিজের জন্য ইতিমধ্যেই ১৮ জনের দল ঘোষণা করেছে বিসিসিআই। তবে এখনও ঘোষণা করা হয়নি এক দিনের দল। সূত্রের খবর, কয়েক দিনের মধ্যেই তা ঘোষণা করবে বোর্ড।

২৬ ডিসেম্বর থেকে শুরু হবে বক্সিং ডে টেস্ট। দ্বিতীয় টেস্ট জোহানেসবার্গে শুরু হবে ৩ জানুয়ারি। ১১ জানুয়ারি থেকে কেপটাউনে শুরু হবে সিরিজের শেষ টেস্ট। ১৯, ২১ ও ২৩ জানুয়ারি হবে তিনটি এক দিনের ম্যাচ।

আরও পড়ুন:Virat Kohli: কোহলিকে সরানো নিয়ে মুখ খুললেন পাকিস্তানের এই প্রাক্তন ক্রিকেটার

 

Related articles

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...