Thursday, May 7, 2026

Sc EastBengal: এগিয়ে থেকেও কেরলা ব্লাস্টার্সের সঙ্গে ১-১ গোলে ড্র এসসি ইস্টবেঙ্গলের

Date:

Share post:

এগিয়ে থেকেও কেরলা ব্লাস্টার্সের(kerala blasters)সঙ্গে ১-১ গোলে ড্র করল এসসি ইস্টবেঙ্গল( Sc EastBengal)। রবিবার লাল-হলুদের হয়ে একমাত্র গোলটি করেন টমিস্লাভ মরসেলা। এই ড্র-এরে ফলে ৬ ম‍্যাচে ৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে লাস্ট বয় মানোলো দিয়াজের দল।

আইএসএলে এখনও পযর্ন্ত ছয় ম্যাচ খেলে ফেলল এসসি ইস্টবেঙ্গল। তবুও এখনও জয় অধরা লাল-হলুদ ব্রিগেডের। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এগিয়ে থেকেও একটি দুর্ভাগ্যজনক গোলের জেরে তিন পয়েন্ট হাতছাড়া হয়েছে লাল-হলুদ ব্রিগেডের।

ম‍্যাচের প্রথম থেকেই আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে দু’দলের খেলা। যার ফলে ম‍্যাচের ৩৭ মিনিটে রাজু গায়কোয়াড়ের থ্রো থেকে হেড করে এসসি ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন টমিস্লাভ মরসেলা। তবে এই ব‍্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লাল-হলুদ ব্রিগেড। যার ফলে ম‍্যাচের ৪৪ মিনিটে আলভারো ভাসকেজের দুরপাল্লার শট মরসেলার মাথায় লেগে শঙ্কর রায়কে বিভ্রান্ত করে গোলে ঢুকে যায়।

এরপর দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণের চেষ্টা করলেও গোলমুখ আর খোলে না। যদিও শেষের দিকে কেরালার একটি গোলকে অফসাইড ঘোষণা করেন লাইন্সম্যান। যার ফলে ১-১ গোলেই তবে সন্তুষ্ট থাকতে হল দুই দলকে।

আরও পড়ুন:Rohit Sharma: ভারতীয় দলের দায়িত্ব নিয়েই বিশেষ বার্তা রোহিত শর্মার

Related articles

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...