Thursday, May 14, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) এগিয়ে থেকেও কেরলা ব্লাস্টার্সের সঙ্গে ১-১ গোলে ড্র করল এসসি ইস্টবেঙ্গল। রবিবার লাল-হলুদের হয়ে একমাত্র গোলটি করেন টমিস্লাভ মরসেলা। এই ড্র-এরে ফলে ৬ ম‍্যাচে ৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে লাস্ট বয় মানোলো দিয়াজের দল।

২) বিজয় হাজারে ট্রফিতে জয়ে ফিরল বাংলা। রবিবার শক্তিশালী মুম্বইকে ৬৭ রানে ভিজেডি প্রক্রিয়ায় জিতল সুদীপ চট্টোপাধ্যায়ের দল। বাংলার হয়ে দুরন্ত ব‍্যাটিং অনুষ্টুপ মজুমদার, শাহবাজ আহমেদের। এই জয় পেলেও, নকআউটে যাওয়ার রাস্তা এখনও কঠিণ বাংলার কাছে। এর কারণ বাংলার দুর্বল রান রেট।

৩) দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে নতুন দায়িত্ব পাওয়ার পর এক অভিনব বার্তা দিলেন রোহিত শর্মা। তিনি বললেন,দলের ক্রিকেটারদের মধ্যে যেন একটা মজবুত বন্ধন থাকে, আমি আমার দলের ক্রিকেটারদের উদ্দেশে এই কথাই বলতে চাই।

৪) পাকিস্তানের বিরুদ্ধে সফর শুরু করার আগে ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ । করোনায় আক্রান্ত হলেন ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটার। এছাড়াও দলের একজন নন-কোচিং কর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন। এরফলে ১৩ তারিখে শুরু হওয়া সফর থেকে ছিটকে গেলেন এই তিন ক্রিকেটার।

৫) কেন বিরাট কোহলিকে সরিয়ে নেতা রোহিত শর্মা? আসল কারণ জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। আর এক্ষেত্রে কোহলির থেকে রোহিতকে অধিনায়ক করার পিছনে ট্রফি জয়ের রেকর্ডকেই তুলে ধরলেন বিসিসিআই প্রেসিডেন্ট।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...