Sunday, May 17, 2026

পুলওয়ামা স্মৃতি ফিরিয়ে শ্রীনগরে পুলিশ বাসে জঙ্গি হামলা, মৃত ৩, আহত ১৪

Date:

Share post:

পুলওয়ামার ধাঁচে জম্মু কাশ্মীরের(Jammu Kashmir) মাটিতে ফের একবার ন্যক্কারজনক হামলা চালালো জঙ্গিরা(terrorist)। সোমবার জম্মু কাশ্মীরের শ্রীনগরে পুলিশ বাসে জঙ্গি হামলার ঘটনায় এখনো পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি আহত হয়েছেন আরও ১৪ জন। যাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রের খবর, সন্ত্রাসবাদীরা পান্থ চক এলাকায় এই হামলা চালায়। পান্থ চক-খোনমোহ সড়কের উপর দিয়ে ইন্ডিয়ান রিজার্ভ পুলিশ বা আইআরপির নবম ব্যাটালিয়নে সদস্যদের নিয়ে একটি বাস যাচ্ছিল। আচমকাই জঙ্গিরা বাসের সামনে এসে নির্বিচারে গুলি চালাতে শুরু করেছিল। পুলিশ কর্মীরা আত্মরক্ষার সুযোগ পর্যন্ত পাননি। ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর বিভিন্ন শাখার বেশ কয়েকটি ক্যাম্প রয়েছে বলে এলাকাটিকে অত্যন্ত সুরক্ষিত বলে মনে করা হত। সেখানেই এই হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে।

আরও পড়ুন:বিজেপির তল্পিতল্পা গোটানোর সময় হয়ে গিয়েছে,পুরভোটের প্রচারে কটাক্ষ পার্থর

ন্যাক্কারজনক হামলার পর ইতিমধ্যে গোটা এলাকা ঘিরে ফেলেছে বিশাল সেনাবাহিনী। শুরু হয়েছে তল্লাশি অভিযান। পাশাপাশি আহতদের উদ্ধার করে ইতিমধ্যেই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। জম্মু কাশ্মীর পুলিশের তরফে জানা গিয়েছে মৃতদের মধ্যে একজন এএসআই ও কনস্টেবল রয়েছেন।

 

Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...