Thursday, May 14, 2026

Weather Forecast:শুরুতেই ঝোড়ো ব্যাটিং চালাচ্ছে শীত, মঙ্গলবার মরসুমের শীতলতম দিন

Date:

Share post:

নিম্নচাপের চোখরাঙানি কাটতেই বাংলায় ফিরছে শীত। ভোরের দিকে উত্তুরে হাওয়ার কনকনানি জানান দিচ্ছে শীতের উপস্থিতি। গত সপ্তাহের শেষ থেকে পারদের পতন শুরু হয়েছিল। সোমবার তা একলাফে অনেকটাই কমেছিল। মঙ্গলবারও তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নীচে নেমে এসেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আজই এখনও পর্যন্ত মরসুমের শীতলতম দিন।

আরও পড়ুন:Accident: দিঘা যাওয়ার পথে নয়ানজুলিতে বাস উল্টে দুর্ঘটনা, মৃত ২,জখম বহু

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে,মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ থাকবে পরিষ্কার। রোদের পাশাপাশি বইবে উত্তুরে হাওয়া। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৪.২ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। জেলাগুলিতে তাপমাত্রা ১২ ডিগ্রিতে নেমেছে। পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে পারদ আরও নামতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের ৷ আগামী ২৪ ঘণ্টা অর্থাৎ ১৫ ডিসেম্বর বুধবার সকালের মধ্যে আবহাওয়া শুকনো থাকার পাশাপাশি কুয়াশার সেরকম কোনও পূর্বাভাস এখনও নেই।


সময়মতো শীতের ইনিংস শুরু হলেও, বারবার বাধা পেয়েছে তার পথচলা। বঙ্গোপসাগরে ঘণীভূত হওয়া নিম্নচাপ বাতাসে জলীয় বাস্পের উপস্থিতি বাড়িয়েছিল। যার জেরে আকাশ থেকেছে মেঘলা। স্তব্ধ হয়েছিল উত্তুরে হাওয়ার গতিপথ। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা ছিল বেশি। কিন্তু সেই বাধা কাটতেই ফিরছে শীত। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েক দিন বজায় থাকবে এই ঠান্ডা। আগামী কয়েক দিনে তা আরও বাড়বে।

Related articles

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...