Saturday, March 14, 2026

BJP: ফের অস্বস্তিতে রাজ্য বিজেপি, রাজ্য নির্বাচন কমিশনের ডাকা বৈঠকে দিব্যি হাজির প্রার্থী!

Date:

Share post:

কলকাতা পুরভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের ডাকা বৈঠকে দিব্যি হাজির বিজেপি প্রার্থী! সোমবার পুরসভা ভোটের নানা বিষয় নিয়ে কমিশনের ডাকা এই বৈঠক বয়কট করার ডাক দিয়েছিল বিজেপি। কিন্তু এদিনের বৈঠকে হাজির হলেন প্রার্থী। ফলে, পুরভোটের দোরগোরায় ফের অস্বস্তিতে রাজ্য বিজেপি।

কলকাতার পুরভোটের প্রস্তুতিতে মূলত আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা করতে সোমবার সর্বদল বৈঠক ডাকা হয়েছিল দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসকের দফতরে। রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক তাদের দফতরে না ডেকে জেলা শাসকের দফতরে ডাকায় আপত্তি জানিয়েছিল বিজেপি।

আরও পড়ুন- Jammu & Kashmir:কড়া নিরাপত্তার ঘেরাটোপে কীভাবে জঙ্গি হামলা? বিস্তারিত তথ্য চাইলেন প্রধানমন্ত্রী

কিন্তু বিজেপি বৈঠক বাতিল করলেও আলিপুরে জেলাশাসকের দফতরের ওই বৈঠকে হাজির হন বিজেপির ৭৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী ইন্দ্রজিৎ খটিক। বেশ কিছুক্ষণ ছিলেন বৈঠকে।

প্রশ্ন উঠেছে, তবে কি দলীয় নেতৃত্বের নির্দেশও কানে তুলছেন না দলের একাংশ? দল বয়কট করা স্বত্তেও কেন তিনি বৈঠকে গেলেন তা নিয়ে স্পষ্ট কোনও উত্তর দিতে পারেননি ওই বিজেপি প্রার্থী। তবে, প্রার্থী ইন্দ্রজিৎ খটিক দাবি করেছেন, তাঁকে ফোন করে কমিশনের তরফে বৈঠকে ডাকা হয়েছিল। তাই তিনি এই বৈঠকে যোগ দেন।
আলিপুরের এই সর্বদলীয় বৈঠকের পর দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পি উল্গানাথান জানান, সব দলের প্রতিনিধিরাই এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন। ফলে, এই ঘটনায় কলকাতা পুরভোটের আগে প্রধান বিরোধী শিবির অর্থাৎ বিজেপি আরও একবার অস্বস্তিতে পড়ল।

spot_img

Related articles

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...