Thursday, June 11, 2026

Priyank Panchal: ‘ভারতীয় দলে সুযোগ পাব আশা করিনি’, বললেন প্রিয়াঙ্ক পাঞ্চাল

Date:

Share post:

সোমবার অনুশীলনে চোট পাওয়ার কারণে দক্ষিণ আফ্রিকার ( South Africa) বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা(Rohit Sharma)। তার জায়গায় দলে এসেছেন প্রিয়াঙ্ক পাঞ্চাল( Priyank Panchal)। আর ভারতীয় দলে সুযোগ পেতে অবাক প্রিয়াঙ্ক। বললেন,ভারতীয় দলে ডাক পাওয়ার জন্য বেশ কয়েক বছর ধরে অপেক্ষা করছিলাম। তবে এ বার ডাক পাওয়ার আশা করিনি। এটা আমাকে অবাক করে দিয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বেসরকারি টেস্টে ভারতীয় ‘এ’ দলের হয়ে দুরন্ত পারফরম্যান্স প্রিয়াঙ্কের। ৯৪ রানের ইনিংসও খেলেছেন তিনি। আর সেই সুবাদেই কার্যত বিরাট সংসারে প্রবেশ করলেন তিনি। ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর প্রীয়াঙ্ক বলেন,” শেষ কয়েক বছর গুজরাত এবং ভারত ‘এ’ দলের হয়ে ভাল ছন্দে রয়েছি। ভারতীয় দলে ডাক পাওয়ার জন্য বেশ কয়েক বছর ধরে অপেক্ষা করছিলাম। তবে এ বার ডাক পাওয়ার আশা করিনি। এটা আমাকে অবাক করে দিয়েছে। তিন দিন আগে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরেছি। আমাকে শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ সবাইকে। ভারতীয় দলের জার্সি পরতে পারব বলে গর্বিত মনে হচ্ছে নিজেকে। আমার উপর ভরসা দেখানোর জন্য ধন্যবাদ ভারতীয় ক্রিকেট বোর্ডকে।”

এর আগে রাহুল দ্রাবিড়ের প্রশিক্ষণেও ভারত ‘এ’ দলে খেলেছেন প্রিয়াঙ্ক। প্রথম শ্রেণির ক্রিকেটে ৭০১১ রানও করেছেন তিনি।

আরও পড়ুন:Afghanistan cricket: মার্চ মাসে ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে আফগানিস্তান, জানাল আফগান ক্রিকেট বোর্ড

 

Related articles

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...