Tuesday, June 23, 2026

Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) সরকারিভাবে একদিনের সিরিজ না খেলার কোন আবেদন করেননি বিরাট কোহলি। জানালেন বিসিসিআইয়ের এক কর্তা। তিনি বলেন,”এখনও অবধি, বিসিসিআইয়ের কাছে বিরাট কোহলি কোনও সরকারি আবেদন করেননি একদিনের ক্রিকেট থেকে বিরতি নেওয়ার জন্য’।

২) কনার্টকের বিরুদ্ধে জয় পেয়েও বিজয় হাজারে ট্রফির নক আউট পর্বে পৌঁছতে পারল না বাংলা। মঙ্গলবার কর্নাটকের বিরুদ্ধে ৪ উইকেটে জেতেন সুদীপ চট্টোপাধ্যায়ের দল। রান নেটের কারণে পরের পর্বে পৌছেতে পারল না বাংলা।

৩) সরগরম ভারতীয় দলের অন্দরমহল। একদিনের ক্রিকেটের অধিনায়কত্ব থেকে বিরাট কোহলিকে সরিয়ে দিতেই, বিরাট আর রোহিতের সম্পর্ক নিয়ে একের পর এক বিতর্ক উঠে আসছে। আর এবার সেই বিতর্ক আরও জরালো করে দিল মহম্মদ আজহাউদ্দিনের একটি টুইট। বলা যায় আগুনে ঘি ঢাললেন ভারতের এই প্রাক্তন ক্রিকেটার।

৪) ভারতীয় দলে সুযোগ পাব আশা করিনি’, বললেন প্রিয়াঙ্ক পাঞ্চাল। তিনি বলেন, ‘ভারতীয় দলে ডাক পাওয়ার জন্য বেশ কয়েক বছর ধরে অপেক্ষা করছিলাম। তবে এ বার ডাক পাওয়ার আশা করিনি। এটা আমাকে অবাক করে দিয়েছে’।

৫) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ নাও খেলতে পারেন বিরাট কোহলি। সূত্রের খবর, মেয়ে ভামিকার প্রথম জন্মদিন। আর তাই পরিবারের সঙ্গে সময় কাটানোর জন‍্যই এই সিদ্ধান্ত নিয়েছেন কোহলি।

৬) মার্চ মাসে ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে আফগানিস্তান। জানাল আফগান ক্রিকেট বোর্ড। মঙ্গলবার ২০২২ ও ২০২৩ সালের ক্রীড়াসূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আর সেখানেই দেখা যাচ্ছে মার্চ মাসে বিরাট কোহলি, রোহিত শর্মাদের বিরুদ্ধে তিন ম‍‍্যাচের সিরিজ খেলবে রশিদ খানরা।

আরও পড়ুন:Horoscope: কেমন যাবে আজকের দিন

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...