Thursday, June 4, 2026

Virat on Rohit: রোহিত প্রসঙ্গে ‘বিরাট’ বার্তা কোহলির

Date:

Share post:

টি-২০ ( T-20) ফর্মাটের পাশাপাশি একদিনের ক্রিকেটের( ODI) নেতৃত্বের ভারও তুলে দেওয়া হয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) হাতে। এরপরই বিরাট কোহলি ( Virat Kohli) রোহিত শর্মার সম্পর্ক নিয়ে একাধিক খবর উঠে আসে সংবাদ মাধ‍্যমে। বলা হয়, রোহিত শর্মা দায়িত্ব পাওয়া নিয়ে খুশি নন বিরাট কোহলি। এমনকি এটা উঠে আসে যে, রোহিতকে দায়িত্ব দেওয়ায় আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে নাম তুলে নেন বিরাট। বুধবার সেইসব বিষয় নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি। বললেন, আমার আর রোহিত শর্মার মধ্যে কোনও সমস্যা নেই। আমি গত দুই বছর ধরে এই কথাটি বলে যাচ্ছি এবং আমি ক্লান্ত এই বিষয়টি নিয়ে।

এদিন সাংবাদিক সম্মেলনে বিরাট বলেন,”আমার আর রোহিত শর্মার মধ্যে কোনও সমস্যা নেই। আমি গত দুই বছর ধরে এই কথাটি বলে যাচ্ছি এবং আমি সত‍্যি ক্লান্ত গোটা বিষয়টি । আমার কোনও কাজ বা সিদ্ধান্ত, আমার দলকে পিছিয়ে আনবে না।”

টি-২০ ফর্মাটে এবং একদিনের ক্রিকেটের অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা। রোহিত শর্মা দলকে সঠিক পথেই চালিত করবে, বললেন বিরাট। এই প্রসঙ্গে কোহলি বলেন,”আমার দায়িত্ব ভারতীয় দলকে সঠিক দিশায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। রোহিত খুবই যোগ্য একজন অধিনায়ক এবং ট্যাকটিকালি খুবই ভালোও। রাহুল দ্রাবিড় একজন দারুণ কোচ। যিনি কিনা একজন দুর্দান্ত ম্যান ম্যানেজারও। ওরা আমার শতভাগ সমর্থন পাবে একদিনের ক্রিকেট এবং টি-২০ ক্রিকেটে।”

আরও পড়ুন:Virat Kohli: সৌরভের মন্তব্যকে ওড়ালেন কোহলি, বললেন ‘টি-২০ ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়তে কেউ বারণ করেনি আমাকে’

Related articles

পাহাড়ে ‘স্থায়ী সমাধান’ খুঁজতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক, মুখ্যমন্ত্রীর মুখোমুখি রাজু বিস্তারা 

দার্জিলিং পাহাড়, ডুয়ার্স ও তরাই অঞ্চলের দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রশাসনিক সমস্যার একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করতে...

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...

১৫ লক্ষ কোটি টাকার কারচুপি! সেবির কোপে স্বর্ণ ব্যবসায়ী সংস্থা রাজেশ এক্সপোর্টস 

এবার নজিরবিহীন আর্থিক জালিয়াতির অভিযোগে কাঠগড়ায় বেঙ্গালুরু-ভিত্তিক সোনা পরিশোধন ও রফতানিকারী জায়ান্ট ‘রাজেশ এক্সপোর্টস’। গত ৩ জুন জারি...

ঋতব্রতর বহিষ্কার বৈধ নয়: কেন্দ্রীয় মন্ত্রীদের পাশে নিয়ে কেন বললেন স্পিকার রথীন্দ্র বসু!

সাদা কাগজে লেখা বহিষ্কৃত তৃণমূল বিধায়কের লেখা আবেদনের ভিত্তিতে তাঁকে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া পরে এখন "ঋতব্রতর বহিষ্কার...