Tuesday, June 23, 2026

বড় সিদ্ধান্ত কেন্দ্রের, এবার আধারের সঙ্গে লিঙ্ক করতে হবে ভোটার আইডি কার্ডও

Date:

Share post:

নির্বাচনী সংস্কারের ক্ষেত্রে বড় ধরনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্র জানিয়েছে, আধার ও ভোটার কার্ডের সংযুক্তিকরণ করা হবে। অর্থাৎ এবার আধার কার্ডও ভোটার কার্ড হিসেবে স্বীকৃতি পেতে চলেছে। জানা গিয়েছে, যারা প্রথমবার ভোট দেবেন তাঁরা ভোটার তালিকায় নাম তোলার জন্য বছরে চারটি সুযোগ পাবেন। নির্বাচন কমিশনের সুপারিশের ভিত্তিতে দেশের ভোট প্রক্রিয়ায় সংস্কার আনতে এই গুরুত্বপূর্ণ সংশোধনীর কথা ঘোষণা করল কেন্দ্র।

এতদিন মানুষ প্যান ও আধার কার্ডের সংযুক্তিকরণ প্রক্রিয়া দেখেছে। ঠিক সেই একই পদ্ধতিতে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করা হবে। তবে প্যান ও আধার কার্ডের সংযুক্তিকরণ ছিল বাধ্যতামূলক। এক্ষেত্রে অবশ্য সংযুক্তিকরণ বাধ্যতামূলক নয়। অর্থাৎ কেউ চাইলে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড সংযুক্ত করতে পারেন। না চাইলে সেটা নাও করতে পারেন। দেশের শীর্ষ আদালত গোপনীয়তা রক্ষার অধিকার সংক্রান্ত যে রায় দিয়েছিল তার সঙ্গে সঙ্গতি রেখেই এই প্রক্রিয়া শুরু হচ্ছে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আধার কার্ড ও ভোটার কার্ডের সংযুক্তিকরণ সংক্রান্ত যে পাইলট প্রকল্প শুরু হয়েছিল তাতে যথেষ্ট ইতিবাচক সাড়া মিলেছে। কমিশনের দাবি আধার কার্ড ও ভোটার কার্ডের সংযুক্তিকরণ হলে জাল ভোট দেওয়া বন্ধ হয়ে যাবে। কারণ একই লোকের দ্বিতীয়বার ভোট দেওয়ার কোনও সুযোগ থাকবে না। ভোটার তালিকাও সুরক্ষিত থাকবে। কমিশন আরও জানিয়েছে, নতুন যারা ভোটার হবেন তাঁরা বছরে চারবার ভোটার তালিকায় নাম তোলার সুযোগ পাবেন। বর্তমান নিয়ম অনুযায়ী বছরে একবারই ভোটার তালিকায় নাম তোলার সুযোগ থাকে নতুন ভোটারদের কাছে। এবার সেটাই বেড়ে চারবার হচ্ছে।

একই সঙ্গে নির্বাচন কমিশন ভোটার আইনকে লিঙ্গ-নিরপেক্ষ করার উদ্যোগও নিয়েছে। সার্ভিস অফিসারদের ক্ষেত্রে নতুন নিয়মে কোন মহিলা অফিসারের স্বামী ভোট দিতে পারবেন। বর্তমান আইনে কেবলমাত্র কোনও পুরুষ সার্ভিস অফিসার স্ত্রীর ভোট দেওয়ার সুযোগ পান। মহিলা সার্ভিস অফিসারের স্বামীরা এতদিন সেই সুযোগ পেতেন না।

আরও পড়ুন- Ration: এখনই বাড়ছে না রেশনের চাল ও গমের দাম, ঘোষণা কেন্দ্রের

 

 

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...