Saturday, March 14, 2026

KMC Vote : মানসিক বিকারগ্রস্ত, সরীসৃপ: শুভেন্দুকে কেন এই কথা বললেন কুণাল?

Date:

Share post:

রাজ্য পুলিশের উপরেই আস্থা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই বলে জানিয়ে দিলেন বিচারপতি রাজশেখর মান্থা। আর তারপরই এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব বিজেপি। পাল্টা ধুয়ে দিলেন কুণাল ঘোষ। হাইকোর্টের রায়ের পরেই রাজ্য নির্বাচন কমিশন ও প্রশাসনের চাপ সৃষ্টি করে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “কেন্দ্রীয় বাহিনীর দাবি খারিজ হয়নি। রাজ্য নির্বাচন কমিশনকে দায়িত্ব দিয়েছে হাইকোর্ট। ১৯ তারিখ সারারাজ্যের বিজেপি-র নজর থাকবে কলকাতায়। কোথাও কোনও অভিযোগ এলে, তাঁরা বিক্ষোভে নামবেন।“ এই মন্তব্যের পাল্টা তীব্র আক্রমণ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সুপ্রিমকোর্ট পুরভোট মামলা নিয়ে গিয়েছে গলা ধাক্কা খেয়েছে বিজেপি। হাইকোর্টেও পরপর দুদিন মুখ পুড়েছে তাদের। এই পরিস্থিতিতে শুভেন্দুকে উদ্দেশ্য করে তিনি বলেন, “উনি সরীসৃপ। মানসিক বিকারগ্রস্ত। মেরুদণ্ডহীন সরীসৃপ। শুভেন্দু মানসিক হতাশা থেকেই এই কথা বলছেন।“

কুণাল প্রশ্ন তোলেন, “ত্রিপুরার হামলা, মামলা, থানায় হামলা ভুলে গেল?” এরপরেই শুভেন্দুর বিরুদ্ধে সুর চড়িয়ে কুণাল বলেন, “শুভেন্দু অধিকারী জেনে রাখুক, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী বারবার আসার পরেও বিধানসভা নির্বাচন-উপনির্বাচনে গোহারা হেরেছে বিজেপি। শুভেন্দুকে দলে কেউ মানে না। বিজেপি প্রার্থী পায় না। কর্মী পায় না। সিঙ্গুরে আন্দোলনে লোক পায়নি। এমনকী, দলীয় সাংসদও যাননি।“ কলকাতা পুরভোট আবাধ ভোট হবে। তৃণমূল জিতবে- মন্তব্য করেন কুণাল।

কলকাতা পুরভোটে (Kolkata Municipal Election) বিজেপির করা কেন্দ্রীয় বাহিনীর (Central Force) দাবি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের তরফ থেকে নির্বাচন পরিচালনার জন্য আস্থা রাখা হয়েছে রাজ্য পুলিশের উপরেই।

 

spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...