Friday, May 15, 2026

Sourav-Virat: বিরাট প্রসঙ্গে মুখ খুললেন সৌরভ, বললেন, ‘যা ব‍‍্যবস্থা নেওয়ার বোর্ড নেবে’

Date:

Share post:

বিরাট কোহলি( Virat Kohli) প্রসঙ্গে মুখ খুললেন বিসিসিআই প্রেসিডেন্ট ( Bcci President) সৌরভ গঙ্গোপাধ্যায়( Sourav Ganguly)। কোহলির করা বিতর্কিত মন্তব্যের উত্তরে সৌরভ বলেন, বিষয়টি খুবই স্পর্শকাতর। যে বিতর্ক তৈরি হয়েছে তা নিয়ে বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বুধবার দুপুরে এক সাংবাদিক বৈঠকের শোরগোল বাধিয়ে দেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। সেখানে তিনি জানিয়েছিলেন, টি-২০ ক্রিকেটে অধিনায়কত্ব না ছাড়ার জন‍্য বোর্ডের তরফে কেউ বারণ করেনি।

আর এই মন্তব্যের জেরে প্রশ্ন উঠেছে, যে তবে কি সৌরভ গঙ্গোপাধ্যায়  মিথ্যা বলেছিলেন, যেখানে তিনি জানিয়েছিলেন তিনি নিজে বিরাটকে টি-২০ অধিনায়ক হিসেবে থাকার আর্জি জানিয়েছিলেন। এই নিয়ে গোটা ভারতীয় ক্রিকেট মহল অপেক্ষায় ছিল বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে কী উত্তর আসে। আর বৃহস্পতিবার দুপুরে বিরাট কোহলির এই মন্তব্য নিয়ে মুখ খুললেন বিসিসিআই প্রেসিডেন্ট। এদিন সাংবাদিকের সৌরভ বলেন,” এটি খুবই স্পর্শকাতর বিষয়। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এটা নিয়ে বোর্ড যা ব্যবস্থা নেওয়ার সেটা সঠিক সময়েই নেবে।”

ফলে স্পষ্ট, বিসিসিআইয়ের তরফ থেকে এই বিষয়ে আগামী দিনে কোনও বিবৃতি বা বার্তা আসতে চলেছে।

আরও পড়ুন:Omicron: কোভিড রিপোর্ট নেগেটিভ রাজ্যে ওমিক্রন আক্রান্ত বালকের

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...