Friday, May 15, 2026

স্বাধীনতা দিবসের আগেই গগনযান মিশন, ইসরোর উদ্যোগে মহাকাশে যাবে মানুষ

Date:

Share post:

৭৫তম স্বাধীনতা দিবসের(Indipendent day) আগেই মহাকাশের উদ্দেশ্যে রওনা দেবে ভারতের বহু প্রতীক্ষিত মানব মিশন গগনযান(gaganyaan)। যদিও তারা আগে দুটি মানবহীন যান মহাকাশে পাঠানোর পরিকল্পনা রয়েছে মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর(ISRO)। বুধবার এই তথ্য সংসদে প্রকাশ্যে এনেছেন মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং(Jitendra Singh)।

সংসদে ভারতের এই বিশাল উদ্যোগ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের কারণে প্রথম মানব মিশন শুরু করতে কিছুটা দেরি হয়েছে। লকডাউনের জেরে কাঁচামাল আনার ক্ষেত্রে বিঘ্ন ঘটেছে। একাধিক ক্ষেত্রে হার্ডওয়ার পেতে সমস্যা দেখা দিয়েছিল। তবে সব সমস্যা পেরিয়ে গগনযান মিশন তম স্বাধীনতা দিবসের আগেই সম্পন্ন করার লোক নেওয়া হয়েছে। এই মিশনের চূড়ান্ত পর্বের আগে দুটি মানববিহীন যান মহাকাশে পাঠানো হবে।

আরও পড়ুন:বাংলার শিল্পপতিদের মোদির রাজ্যে নিয়ে যেতে কলকাতায় পদযাত্রা গুজরাটের মন্ত্রীর

সংসদে যেদিন কেন্দ্রীয় মন্ত্রী জানান গগনযানের লক্ষ্যে প্রথম পরীক্ষামূলক মানববিহীন যান মহাকাশে পাঠানো হবে আগামী বছরের দ্বিতীয়ার্ধে। এরপর ধাপে ধাপে দ্বিতীয় মানবহীন যান এবং প্রথম মানব মিশন সম্পন্ন হবে। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, গত পাঁচ বছরে ইসরোর উদ্যোগে ২৭ টি স্যাটেলাইট মিশন এবং ২৫ টি পরীক্ষামূলক যান সফলভাবে মহাকাশে পাঠানো হয়েছে।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...