Wednesday, April 29, 2026

Pegasus: পেগাসাস নিয়ে নয়া সুপ্রিম নির্দেশ

Date:

Share post:

পেগাসাস কাণ্ডে সুপ্রিম কোর্টের নয়া নির্দেশ। আড়ি পাতা কাণ্ডে পশ্চিমবঙ্গ সরকারের তরফে তৈরি তদন্ত কমিশন(Pegasus case supreme court) চলছিল। সেই তদন্ত আপাতত স্থগিত রাখতে বলল সুপ্রিম কোর্ট(Supreme Court)। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ শুক্রবার এই মামলায় জানিয়েছে ইতিমধ্যে কোর্টের তত্ত্বাবধানে তদন্ত চলছে। তাই এখুনি আড়ি পাতা কাণ্ডে কোনও তদন্তের প্রয়োজন নেই। যদিও রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভির স্পষ্ট জানান, রাজ্য সরকার যে কমিশন তৈরি করে তদন্ত করছিল, তা স্বতন্ত্র এবং স্বাধীন।

আরও পড়ুন:বিরাট ইস্যুতে মুখ খুললেন সৌরভ, বোর্ডকে এমন পরিস্থিতি এড়ানো পরামর্শ গাভাসকরের

ইজরায়েলি সফটওয়্যার পেগাসাস(Pegasus) ব্যবহার করে দেশের শীর্ষ বিরোধী নেতাদের ফোনে আড়ি পাতা হচ্ছে বলে অভিযোগ ওঠে। এই খবর প্রকাশ্যে আসার পরই শোরগোল পড়ে যায়।রাজ্যের মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee ) থেকে শুরু করে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকের ফোনেই আড়ি পাতার অভিযোগ ওঠে। ঘটনার পরই পশ্চিমবঙ্গ সরকার দুই সদস্যের তদন্ত কমিটি তৈরি করে। হাইকোর্টের প্রাক্তন বিচারপতি মদন লকুর এবং কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান  বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করে।একটি রিপোর্টে জানা গিয়েছে পেগাসাস ব্যবহার করে প্রায় ৩০০টি ভেরিফায়েড মোবাইল নম্বরে আড়ি পেতেছিল কেন্দ্র।

সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করে বিষয়টিতে দেশের নিরাপত্তা জড়িত বলে কেন্দ্র কমিটি গঠন করে তদন্ত চালানোর অনুরোধ করে। তিন সদস্যের তদন্ত কমিটিও হয়।


Related articles

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...

নাগরিকদের উপর কেন্দ্রীয় বাহিনী সন্ত্রাস! হাওড়ায় CRPF ধাক্কায় বৃদ্ধের মৃত্যুতে গর্জে উঠলেন অভিষেক

কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা নিয়ে গর্জে উঠলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...