Wednesday, May 13, 2026

Jagdeep Dhankhar: ভোট দিলেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকড়

Date:

Share post:

সস্ত্রীক ভোট দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (jagdeep dhankhar)। রবিবার সকাল ১১টা ৪০ নাগাদ স্ত্রী সুদেশ ধনখড়কে সঙ্গে নিয়ে প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেলের অফিসে ভোট দেন তাঁরা।

আরও পড়ুন:হাসপাতাল দখল করে বিজেপির বেআইনি বিরিয়ানি মোচ্ছব, হাতেনাতে ধরে ফেললেন এলাকাবাসী
সুষ্ঠুভাবে ভোট দেওয়ার পরে তিনি সাংবাদিকদের জানান,”প্রজাতান্ত্রিক ব্যবস্থায় শান্তিপূর্ণ নির্বাচন অত্যন্ত জরুরি। রাজ্য নির্বাচন কমিশনার, সৌরভ দাসকে আমি দু’বার তলব করে আর্জি জানিয়েছিলাম যাতে নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণভাবে করা হয়।”

রবিবার কলকাতা পুরসভার মোট ১৪৪টি আসনে উৎসবের মেজাজে চলছে ভোটগ্রহণ।  সকাল সাতটা থেকে ভোট শুরু হয়েছে। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই সকাল থেকে মোটের উপর নির্বিঘ্নে গণতান্ত্রিক মত প্রকাশ করতে যাচ্ছেন সাধারণ মানুষ।অবাধ ও নির্বিঘ্নে ভট করাতে সক্রিয় পুলিশ বাহিনী। প্রতিটি বুথেই মোতায়েন করা হয়েছে পুলিশ। অশান্তি এড়াতে কন্ট্রোল রুম চালু করেছে পুলিশ। ফোন করে সরাসরি কন্ট্রোল রুমে জানানো যাবে অভিযোগ।

করোনা কালে নির্বাচন, তাই নির্বাচনের নিয়মের মধ্যেই আছে কোভিড বিধির কড়াকড়ি থেকে শুরু করে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলি। সেই কারণে বুথে বুথে সকাল থেকে দেখা গিয়েছে, বুথকর্মীরা কেউ ব্যবহার করছেন ফেসশিল্ড, গ্লাভসও। অনেক বুথের গেটের কাছে থার্মাল গান ও স্যানিটাইজার নিয়ে দাঁড়িয়ে আছেন ভোটকর্মীরা।

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...