Tuesday, May 19, 2026

Suchetana: শান্তিপূর্ণ ভাবেই চলছে ভোটগ্রহণ: মাকে সঙ্গে নিয়ে ভোট দিয়ে বললেন বুদ্ধদেব-কন্যা সুচেতনা

Date:

Share post:

শয্যাশায়ী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। তাই ভোট দেওয়া হল না তাঁর। কন্যা সুচেতনাকে নিয়ে ভোট দিলেন মীরা ভট্টাচার্য (Mira Bhattacharya)। ভোট নিয়ে দারাজ সার্টিফিকেট দিলেন বুদ্ধদেব-কন্যা সুচেতনা ভট্টাচার্য (Suchetana Bhattacharya)। স্পষ্ট জানালেন, শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ।

কয়েক বছর আগেও তাঁদের সঙ্গেই ভোট দিতে যেতেন বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু ইদানীং বাধ সাধেছে স্বাস্থ্য। সুচেতনাকে নিয়ে ভোট দিয়ে বেরিয়ে বুদ্ধদেব পত্নী মীরা ভট্টাচার্য জানান, সিওপিডি-র সমস্যা তো রয়েইছে। সেইসঙ্গে দৃষ্টিশক্তি ক্ষীণ হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী। শয্যাশায়ী তিনি।

আরও পড়ুন:কলকাতা পুরভোটে অশান্তির অভিযোগে গ্রেফতার ৭২, জানালেন জয়েন্ট CP

তবে, মীরা এবং সুচেতনা দুজনেই জানিয়েছেন, রাজনীতি সম্পর্কে নিয়মিত খবর রাখেন বুদ্ধদেব। প্রতিদিন খবরের কাগজ পড়ে শোনাতে হয় তাঁকে। স্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে বেশি আলোচনা হলেও, মেয়ের সঙ্গে আলোচনা হয় অন্যান্য বিষয়ে। কিছুদিন আগেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। চিকিৎসা সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড সংক্রমিত হয়েছিলেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যও।

তবে, বিরোধীরা যাই অপপ্রচার করুক না কেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কন্যা জানিয়ে দিলেন, ভোট হচ্ছে অবাধ ও শান্তিপূর্ণভাবে। ভোট দিয়ে বেরিয়ে সংবাদমাধ্যমে সামনে স্পষ্ট জানালেন সুচেতনা।

Related articles

লাইনচ্যুত উজ্জয়িনী এক্সপ্রেসের ৩টি কামরা

আরও একবার প্রশ্নের মুখে ভারতীয় রেলে যাত্রী সুরক্ষা! রাজধানীর অগ্নিকাণ্ডের রেশ কাটার আগেই এবার ঋষিকেশের যোগ নগরী রেল...

পার্ক সার্কাসে অশান্তির ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত ফরিদুল!

নতুন সরকারের বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতার পার্ক সার্কাসে বিক্ষোভ-অশান্তির ঘটনায় গ্রেফতার অন্যতম মূল অভিযুক্ত...

দেশ জুড়ে ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জ্বালানি সাশ্রয়ের বার্তার মাঝেই মঙ্গলবার ফের বাড়ল পেট্রোল- ডিজেলের দাম (Petrol Diesel price hike)। এই...

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাক তৃণমূল বিধায়ককেও 

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) চলতি সপ্তাহে উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। রাজ্যে পূর্ববর্তী সরকারের এই...