Monday, May 18, 2026

Jacqueline Fernandez: ইডিকে মিথ্যে সাক্ষ্য দিচ্ছেন জ্যাকলিন, বলছেন সুকেশ

Date:

Share post:

ইডিকে মিথ্যে সাক্ষ্য দিচ্ছেন জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। এমনই দাবি প্রতারক সুকেশ চন্দ্রশেখরের। কেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন সত্যি কথা বলছেন না, তা নিয়েও শুরু হয়েছে নয়া জল্পনা।

আরও পড়ুন-Roopa Ganguly: আমি রাজ্য বিজেপির কেউ নই: পুরভোটের দিনে বিস্ফোরক রূপা

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) তরফে ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ৭০০০ পাতার চার্জশিট ফাইল করা হয় সুকেশ চন্দ্রশেখর, তাঁর স্ত্রী লীনা মারিয়া পল এবং আরও এক অভিযুক্তের বিরুদ্ধে। জানা গিয়েছে, ইডি-র চার্জশিটে উল্লেখ রয়েছে সুকেশ চন্দ্রশেখর নিজের মুখে স্বীকার করেছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ৫২ কোটি টাকা মূল্যের একটি ঘোড়া উপহার দিয়েছিলেন, এছাড়া ৯ লক্ষ টাকার বিড়ালও কিনে দেন সুকেশ। এর তদন্ত চলছে এখনও।

আরও পড়ুন-Suchetana: শান্তিপূর্ণ ভাবেই চলছে ভোটগ্রহণ: মাকে সঙ্গে নিয়ে ভোট দিয়ে বললেন বুদ্ধদেব-কন্যা সুচেতনা

সম্প্রতি ED আধিকারিকদের জেরার মুখে জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez) জানিয়েছিলেন, চন্দ্রশেখরের থেকে দেড় লক্ষ ডলার ধার নিয়েছিলেন তাঁর বোন। জ্যাকলিনের এই কথা শুনে সুকেশ চন্দ্রশেখর বলে, মিথ্যে বলছে জ্যাকলিন। সুকেশের দাবি, দেড় লক্ষ নয়, নায়িকার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনি ট্রান্সফার করেছিলেন ১ লক্ষ ৮০ হাজার ডলার। এছাড়াও জ্যাকলিনের মাকে তিনি উপহার দিয়েছিলেন একটি বিএমডব্লু গাড়ি।

এনফোর্সমেন্ট ডিরক্টরেটের দাবি, সুকেশের সঙ্গে জ্যাকলিনের আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গিয়েছে। এখনও তদন্ত চলছে। জ্যাকলিনের পাশাপাশি ইডি তলব করেছিল নোরা ফতেহিকেও।

আরও পড়ুন-Abhishek Banerjee: তৃণমূলের কেউ অশান্তিতে জড়িত থাকলে দৃষ্টান্তমূলক শাস্তি: কড়া বার্তা অভিষেকের

Related articles

৩২ হাজার চাকরি বাতিল মামলা গ্রহণ করে কী বলল সুপ্রিম কোর্ট!

যে মামলায় প্রাক্তন বিচারপতি ও বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay ) ৩২ হাজার শিক্ষকের চাকরি খেয়েছিলেন,...

কেরলমের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ভিডি সতীশন

কেরলমের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন কংগ্রেসের ভিডি সতীশন (V D Satheesan)। সোমবার তিরুঅনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে সতীশন এবং তাঁর...

প্রথমবার জনতার দরবার: নতুন প্রজন্মের কথা শুনলেন মুখ্যমন্ত্রী

ডবল ইঞ্জিন একাধিক রাজ্যে যেভাবে জনতার দরবার করে থাকেন সেখানকার মুখ্যমন্ত্রীরা, সেভাবেই শপথ গ্রহণের ১৫ দিনের মধ্যে বাংলার...

অবশেষে ED দফতরে হাজিরা সোনা পাপ্পুর, নিজেকে নির্দোষ বলে দাবি

খোঁজ পাচ্ছিল না পুলিশ (Police)। অবশেষে সোমবার, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে (ED) দেখি মিলল বিশ্বজিৎ পোদ্দার (Biswajit Poddar) ওরফে সোনা...