Wednesday, June 3, 2026

Fc Goa: গোয়ার কোচের পদ থেকে পদত্যাগ জুয়ানের, ক্ষুব্ধ গোয়া কর্তারা

Date:

Share post:

এফসি গোয়ার ( Fc Goa) কোচের পদ থেকে সরে দাঁড়ালেন জুয়ান ফেরান্ডো (Juan Ferrando)। সোমবার এফসি গোয়ার পক্ষ দেকে সরকারিভাবে ঘোষণা করা হয়। আর এতেই কার্যত স্পষ্ট এটিকে মোহনবাগানের পরবর্তী কোচ হচ্ছেন তিনি।

এদিন জুয়ান ফেরান্ডোর সরে যাওয়া নিয়ে এফ.সি গোয়ার ডিরেক্টর অফ ফুটবল রবি পুস্কুর বলেন, “আমরা জুয়ানকে হারিয়ে খুব হতাশ। তার ক্লাব ছাড়ার সিদ্ধান্তটি আমাদের কাছে অপ্রত্যাশিত এবং তার এই সিদ্ধান্তে আমরা সবাই হতভম্ব। বিশেষ করে ফেরান্ডোর সিজনের মাঝপথে ক্লাব ছেড়ে যাওয়া নিয়ে আমরা যথেষ্টই হতাশ। রবিবার সকালে ফেরান্ডোর ক্লাব ছেড়ে যাওয়ার ইচ্ছে প্রকাশের আগে পর্যন্ত আমরা পুরোটাই অন্ধকারে ছিলাম। যাইহোক আমি জুয়ানকে তার ভবিষ্যতের জন্য মঙ্গল কামনা জানাই।”

শনিবারই এটিকে মোহনবাগানের কোচের পদ থেকে সরে দাঁড়ান হাবাস। তারপরই বাগানের পরবর্তী কোচ হিসাবে নাম উঠে আসে জুয়ানের। আর সোমবারই গোয়ার কোচের পদ থেকে সরে দাঁড়ানোর কার্যত স্পষ্ট বাগানে আসতে চলেছেন তিনি। যদিও এখনও পযর্ন্ত এটিকে মোহনবাগানের তরফ থেকে সরকারিভাবে কিছু বলা হয়নি। আগামীকাল নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে খেলতে নামছে বাগান ব্রিগেড।

আরও পড়ুন: India Team: প্রোটিয়াদের বিরুদ্ধে প্রস্তুতিতে ব‍‍্যস্ত টিম ইন্ডিয়া, ভিডিও প্রকাশ বিসিসিআইয়ের

Related articles

রাজ্যে পালাবদলের পরই কমল সৌরভের নিরাপত্তা, ‘জেড ক্যাটেগরি’ পাবেন না দাদা

রাজ্যে পালাবদলের পরই নিরাপত্তা কমানো হল সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের( Sourav Ganguly)। ‘জেড ক্যাটেগরি’ নিরাপত্তা থেকে দু’ধাপ কমিয়ে...

সই-জাল কাণ্ডে CID-র নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা অভিষেকের

বিধানসভায় বিধায়কদের সই জাল করে বিরোধী দলনেতা বেছে নিতে চাইছে তৃণমূল কংগ্রেস (TMC), দলের বিরুদ্ধে অভিযোগ তুলে স্পিকারের...

৫৮ বিধায়কের সই নিয়ে বেসুরোদের চিঠি স্পিকারকে

বিধানসভার বিদ্রোহী তৃণমূল বিধায়কদের বৈঠক শেষ। সূত্রের খবর ৫৮ জনের সই সম্বলিত চিঠি অধ্যক্ষের কাছে জমা দিয়েছেন ঋতব্রত...

রেলযাত্রীদের ভোগান্তি,শিয়ালদহ শাখায় একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা পূর্ব রেলের

সপ্তাহান্তে বিপাকে পড়তে চলেছেন শিয়ালদহ শাখার (Sealdah Division) ট্রেন যাত্রীরা। মঙ্গলবার পূর্ব রেলের (Eastern Railway) তরফে বিজ্ঞপ্তি জারি...