Tuesday, June 23, 2026

Abhishek Banerjee: জানুয়ারির প্রথম সপ্তাহেই ফের ত্রিপুরা সফরে অভিষেক

Date:

Share post:

তাঁর প্রথম সফরেই আক্রমণ করেছিল বিজেপি। কিন্তু দমে যাওয়ার পাত্র তিনি নন। প্রথম দিনই বলেছিলেন, “ধমকে-চমকে আমাকে আটকানো যাবে না। তৃণমূলকে যত মারবে, তৃণমূল (Tmc) তত বাড়বে”। এবং বলেছিলেন, “আমি বারবার ত্রিপুরায় আসব।” সে কথা রাখছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। পুরভোটের প্রচারে গিয়েছিলেন সেখানে। তাঁর ব়্যালি-সভা আটকানোর চেষ্টা করেছিল বিপ্লব দেব (Biplab Dev) সরকার। কিন্তু তাও আদালতের নির্দেশে শেষপর্যন্ত সভা করেন অভিষেক। ফের আগামী বছর প্রথম সপ্তাহেই ত্রিপুরা যাচ্ছেন অভিষেক।

সূত্রের খবর, 2 অথবা 3 জানুয়ারি ত্রিপুরা (Tripura) যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিপ্লব দেবের পুলিশ সমানে আক্রমণ চালিয়ে যাচ্ছে তৃণমূলের নেতাকর্মীদের উপর। আক্রান্ত দলীয় কর্মীদের পাশে দাঁড়িয়ে তাঁদের সাহস দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর ইয়ং ব্রিগেড ত্রিপুরার পুর নির্বাচনের আগে বিজেপির চোখ রাঙানি উপেক্ষা করে দলকে মজবুত করেছে। ত্রিপুরায় শূন্য থেকে প্রধানবিরোধী পেজ জায়গা করে নিয়েছে তৃণমূল এখন নতুন বছরের শুরুতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে ত্রিপুরার নেতাকর্মীরা।

 

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...