Friday, June 26, 2026

বিভেদ নয়, ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে আমাদের: বড়দিনের উৎসব সূচনামঞ্চে মমতা

Date:

Share post:

গোটা দেশের অভ্যন্তরে বিভেদের বীজ যখন ভয়াবহভাবে শাখা-প্রশাখা বিস্তার করতে শুরু করেছে। ঠিক সেই সময়ে দাঁড়িয়ে রাজ্যবাসীকে একতার পাঠ দিলেন মুখ্যমন্ত্রী(chief minister) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সোমবার পার্ক স্ট্রিটের অ্যালনপার্কে বড়দিনের উৎসব(Christmas festival) সূচনা মঞ্চে উপস্থিত হয় মুখ্যমন্ত্রী জানালেন, ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে আমাদের। আমরা কোনওরকম বিভেদ চাই না। একতা বেঁচে থাকলে দেশ শক্তিশালী হবে।

সোমবার বড়দিনের উৎসব সূচনা মঞ্চে উপস্থিত হয়ে গরিব মানুষকে সাহায্য ও পড়ুয়াদের শিক্ষাদানের ক্ষেত্রে খ্রিস্টান সম্প্রদায়ের ভূমিকার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘সারা দেশে দরিদ্র পড়ুয়াদের শিক্ষাদানের ক্ষেত্রে খ্রিস্টান সম্প্রদায়ের ভূমিকা অসামান্য। বিনামূল্যে দরিদ্র পড়ুয়াদের শিক্ষাদানের ব্যবস্থা করে খ্রিস্টান মিশনারীগুলি। তাদের এই সমাজসেবা নিঃসন্দেহে অনেক বড় একটি কৃতিত্ব।’ পাশাপাশি দেশে বাড়তে থাকা বিভাজন প্রসঙ্গে এদিন মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ধর্ম যার যার উৎসব সবার। একতা বেঁচে থাকলে শক্তিশালী হবে দেশ। ফলে এক হয়ে থাকতে হবে আমাদের। আমরা কোনওরকম বিভেদ চাই না। বিভেদ দেশকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। একতা সবকিছুকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে।”

আরও পড়ুন:Abhishek Banerjee: জানুয়ারির প্রথম সপ্তাহেই ফের ত্রিপুরা সফরে অভিষেক

এর পাশাপাশি এদিনের অনুষ্ঠান থেকে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন সম্পর্কে রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “ওমিক্রন থেকে সতর্ক থাকতে হবে আমাদের। দেশজুড়ে ক্রমাগত এই ভাইরাসের প্রকোপ বেড়ে চলেছে। মাস্ক, স্যানিটাইজার এবং সামাজিক দূরত্ব বিধি অবশ্যই আমাদের পালন করতে হবে।”

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...