Friday, May 15, 2026

ভালোবাসার রামধনু, কলকাতার যুবক বিয়ে করলেন হায়দরাবাদের প্রেমিককে

Date:

Share post:

মেহেন্দি, আইবুড়ো ভাত, গায়ে হলুদ, সম্প্রদান, আংটি বিনিময় শেষে বিদায়ী, কোনওটিই বাদ ছিল না। সকলের অনুমতি মেনেই চার হাত এক হল। তবে, কোনও নারী পুরুষ নয়। বরং, এই বিয়ে হল দুই পুরুষের।শনিবার হায়দরাবাদ সাক্ষী থাকলো এরকমই এক বিয়ের। গাঁটছড়া বাঁধলেন কলকাতার সুপ্রিয় চক্রবর্তী ও হায়দরাবাদের অভয় দং।

হোটেল ম্যানেজমেন্ট ফ্যাকাল্টি সুপ্রিয় এবং আমাজন সংস্থার সিনিয়র ম্যানেজার অভয় আট বছর ধরে সম্পর্কে ছিলেন। সেই সম্পর্কই পরিণতি পেলো গত শনিবার। আর এই সম্পর্ক পরিণতি পেলো যাঁর পৌরোহিত্যে তিনি নিজেও একজন রূপান্তরকামী, ডেভিড সোফিয়া। সব মিলিয়ে আত্মীয় -পরিবার-স্বজনের কাছে এই বিয়ের সন্ধে ব্যতিক্রমী।

২০১৮ সালে সমকামীদের স্বার্থরক্ষার বিল পাশ হওয়ার পর থেকে একের পর এক সমকামী সম্পর্ক পরিণতি পেয়েছে। কখনো তাতে থেকেছে প্রশংসা , আবার কখনো বিদ্রুপ-কটাক্ষ। তবে ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশে এই ব্যতিক্রমী পদক্ষেপগুলোই ধীরে ধীরে মানুষের চিন্তাভাবনাকে উন্নত করতে সহায়তা করবে বলেই বিশ্বাস শিক্ষিতমহলের।

আরও পড়ুন- Agitation: ফের অশান্তির চেষ্টা বিজেপির, মিছিল ঘিরে ধুন্ধুমার সেন্ট্রাল অ্যাভিনিউ

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...