Thursday, May 14, 2026

“সিপিএম নো পাত্তা”, নিভু নিভু প্রদীপের মত পুরভোটে ২ আসনে টিকে রইল বাম

Date:

Share post:

শুধু জয় নয়, বিরোধীদের কার্যত ধুলিস্যাৎ করে কলকাতা পুরসভা নির্বাচনে ১৪৪ টি আসনের মধ্যে ১৩৪ টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল(TMC)। যার মধ্যে বেশিরভাগ আসনেই ইতিমধ্যে জয়লাভ করেছে তারা। অন্যদিকে মাত্র দুটি আসন পেয়ে কোনওমতে মুখরক্ষা করেছে বাম। কলকাতা পুরসভার নিভু নিভু প্রদীপের মত বামকে টিকিয়ে রেখেছেন সিপিআইএম(CPIM) প্রার্থী নন্দিতা রায় ও সিপিআইয়ের(CPI) মধুছন্দা দেব। এদিকে ঘাসফুলের বিপুল জয় প্রসঙ্গে এদিন উচ্ছ্বসিত মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ‘বিজেপি ভোকাট্টা ও সিপিএম নো-পাত্তা।’

এদিন ভোট গণনা শুরু হতেই এক ধাক্কায় সবাইকে পেছনে ফেলে দিয়ে অর্ধেকের বেশি আসনে এগিয়ে যায় তৃণমূল। বেলা যত বাড়তে থাকে ফলাফল ততই পরিষ্কার হতে থাকে। শেষ পর্যন্ত দেখা যায় ১৩৪ টি আসনে এগিয়ে ধরেছে তৃণমূল। যার মধ্যে বেশিরভাগ আসনেই জয়লাভ করেছে তারা। পাশাপাশি বামফ্রন্ট ও কংগ্রেস পেয়েছে মাত্র দুটি করে আসন। ১১ নম্বর বোরোর ১০৩ নম্বর ওয়ার্ডে জয়লাভ করেছেন সিপিআইএম প্রার্থী নন্দিতা রায়। রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র ৯২ ভোটে জয়লাভ করেন তিনি। পাশাপাশি ৯২ নম্বর ওয়ার্ডে সিপিআই প্রার্থী মধুছন্দা দেব জয়ী হয়েছেন ৩৪০০ ভোটে। ১৪৪ টি ওয়ার্ডের মধ্যে সিপিএমের সাফল্যের মুখ এই দুই জন‌।

আরও পড়ুন:লালবাড়ির লড়াইয়ে ধুয়ে-মুছে সাফ বিজেপি, মাত্র ৩ আসনে কোনওমতে মুখরক্ষা

অন্যদিকে এবারের পুরসভা নির্বাচনে তিনটি ওয়ার্ডে জিতেছেন নির্দল প্রার্থীরা। পুরসভা ৪৩ নম্বর ওয়ার্ড থেকে জিতেছেন আয়েশা কানিজ, ১৩৫ নম্বর ওয়ার্ড থেকে জিতেছেন রুবিনা নাজ, এবং ১৪১ নম্বর ওয়ার্ডে জিতেছেন পূর্বাশা নস্কর।

Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...