Tuesday, May 19, 2026

R Ashwin: ‘দলে সুযোগ না পাওয়ায় ২০১৮ সালে অবসরের পরিকল্পনা করেছিলেন’: অশ্বিন

Date:

Share post:

২০১৮ সালে অবসরের পরিকল্পনা করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন( R Ashwin)। এদিন এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন ভারতীয় দলের অফ স্পিনার। এক সময় শুধু লাল বলের ক্রিকেটের জন্যই ভারতীয় দলে সুযোগ পেতেন অশ্বিন। সাদা বলে জায়গাই হত তাঁর। তবে ইদানিং সময়ে সাদা বলের ক্রিকেটেও নিজের জাত চিনিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

তবে এক সময় জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল অশ্বিনের মনে। এমনকি ভালো পারফর্ম করা সত্ত্বেও তাকে সঠিকভাবে সমর্থন করা হচ্ছিল না। আর সেই কারণেই নাকি ২০১৮ সালে অবসরের পরিকল্পনাও করেছিলেন অশ্বিন। এক অনুষ্ঠানে এমনটাই বললেন, ভারতের এই অফ স্পিনার।

এদিন এক অনুষ্ঠানে অশ্বিন বলেন,”২০১৮-২০২০ এর সময়ে, আমি বিভিন্ন সময়ে ভেবেছিলাম খেলা ছেড়ে অবসর নেওয়ার কথা। আমার মনে হত, আমি অনেক পরিশ্রম দিচ্ছি, কিন্তু তার কোনও ফল আসছে না। যত বেশি চেষ্টা করেছি, তত দূরে চলে যাচ্ছিল।”

এরপাশাপাশি অশ্বিন বলেন,” আমি অনেক কারণের জন্য অবসরের চিন্তাভাবনা করেছিলাম। আমার মনে হয় মানুষ আমার চোট নিয়ে খুব একটা চিন্তিত নয়। আমার মনে হয়েছিল অনেক মানুষকেই সমর্থন করা হয়েছে, আমায় কেন নয়? আমি কিছু কম করিনি, দলের হয়ে অনেক ম্যাচ জিতিয়েছি, আর আমার মনে হয় না আমি সমর্থন পাচ্ছি। ”

আরও পড়ুন:SC EastBengal: শোকজ করা হল পেরোসেভিচকে, আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে দিতে হবে জবাব: সূত্র

Related articles

মাথা নত করব না: পুরসভার নোটিশ নিয়ে সাফ জানালেন অভিষেক

কলকাতা পুরসভার তরফ থেকে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কালীঘাট রোড এবং...

ভারতে মানবাধিকার লঙ্ঘন: নরওয়েতে মোদির পথেই প্রশ্ন এড়ালো বিদেশ মন্ত্রক

সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্ব এক নম্বর দেশ নরওয়ে। তাই সেখানে সাংবাদিকও ভেবেছিলেন যে কোনও প্রশ্ন করলেই উত্তর পাওয়া...

পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক জেলার পুরসভায় প্রশাসক নিয়োগ রাজ্যের

পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক পুরসভায় প্রশাসক নিয়োগ করল রাজ্য সরকার (West Bengal Govt.)। পুর আইন অনুযায়ী নতুন বোর্ড গঠন...

ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত! বলল তৃণমূল, ছক থাকার আশঙ্কা শুভেন্দুর

ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত একেবারে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,...