Tuesday, May 19, 2026

KMC Election: আসন ২ হলেও ভোট শতাংশে বিজেপিকে টক্কর দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল বাম

Date:

Share post:

শূন্য থেকে কামব্যাক করল রাজ্য বামফ্রন্ট(left front)। লোকসভা নির্বাচন ও বিধানসভা নির্বাচনে রাজ্যে বামেদের প্রাপ্ত ভোটের হার যা ছিল তার থেকে কলকাতা পুরসভা নির্বাচনে(Kolkata municipal election) এবার বেশ কিছুটা ভালো ফল করল তারা। মঙ্গলবার নির্বাচনী ফল প্রকাশে দুপুর একটা পর্যন্ত প্রাপ্ত হিসেব অনুযায়ী তৃণমূলের ভোট শতাংশ ৭২.২। অন্যদিকে বামেরা পেয়েছে ১১.৭ শতাংশ ভোট। আর সেই অনুযায়ী কলকাতা পুরো ভোটে তৃণমূলের(TMC) পর দ্বিতীয় স্থানে উঠে এল বামেরা। পাশাপাশি বিজেপি(BJP) পেয়েছে ৮.৯৫ শতাংশ ভোট, কংগ্রেস পেয়েছে ৪.৪৭ শতাংশ ভোট।

শুধু তাই নয়, নির্বাচন কমিশনের রিপোর্ট বলছে ১৪৪ টি আসনের মধ্যে এখনো পর্যন্ত যে কয়টি আসনে ফলাফল প্রকাশ্যে এসেছে সেখানে ৬৫ টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছে বামেরা। এখনো পর্যন্ত বিজেপি রয়েছে ৪৮ টি আসনে দ্বিতীয় স্থানে। ১৬ টি আসনে দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস। পাশাপাশি নির্দল পাঁচটি আসনে দ্বিতীয় স্থানে রয়েছে। সেই হিসেবে বলাই যায় অতীতের রক্তক্ষরণ কলকাতা পুরসভা নির্বাচনে কিছুটা হলেও কাটিয়ে উঠেছে বামেরা। বিধানসভা থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়া বামেদের ভোট শতাংশের নিরীখে দ্বিতীয় স্থান ধরে রাখতে পারায়, আমজনতাকে ধন্যবাদ জানিয়েছেন বর্ষীয়ান বাম নেতা রবীন দেব।

আরও পড়ুন:‘সবুজ ঝড়ে’ ধুয়েমুছে সাফ বিরোধিরা, পুরভোটে মাত্র ২ আসনে জয় পেয়ে মুখরক্ষা কংগ্রেসের

উল্লেখ্য, ২০১৫ সালে কলকাতা পুরসভা নির্বাচনে বামেদের প্রাপ্ত আসন ছিল ১৫ টি। সেই জায়গায় এবারের কলকাতা পুরসভা নির্বাচনে বামেদের প্রাপ্ত আসন মাত্র দুটি। ১১ নম্বর বোরোর ১০৩ নম্বর ওয়ার্ডে জয়লাভ করেছেন সিপিআইএম প্রার্থী নন্দিতা রায়। রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র ৯২ ভোটে জয়লাভ করেন তিনি। পাশাপাশি ৯২ নম্বর ওয়ার্ডে সিপিআই প্রার্থী মধুছন্দা দেব জয়ী হয়েছেন ৩৪০০ ভোটে। ১৪৪ টি ওয়ার্ডের মধ্যে সিপিএমের সাফল্যের মুখ এই দুই জন‌।

Related articles

মাথা নত করব না: পুরসভার নোটিশ নিয়ে সাফ জানালেন অভিষেক

কলকাতা পুরসভার তরফ থেকে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কালীঘাট রোড এবং...

ভারতে মানবাধিকার লঙ্ঘন: নরওয়েতে মোদির পথেই প্রশ্ন এড়ালো বিদেশ মন্ত্রক

সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্ব এক নম্বর দেশ নরওয়ে। তাই সেখানে সাংবাদিকও ভেবেছিলেন যে কোনও প্রশ্ন করলেই উত্তর পাওয়া...

পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক জেলার পুরসভায় প্রশাসক নিয়োগ রাজ্যের

পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক পুরসভায় প্রশাসক নিয়োগ করল রাজ্য সরকার (West Bengal Govt.)। পুর আইন অনুযায়ী নতুন বোর্ড গঠন...

ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত! বলল তৃণমূল, ছক থাকার আশঙ্কা শুভেন্দুর

ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত একেবারে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,...