Tuesday, May 19, 2026

CSA: ভারতের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা প্রোটিয়া শিবিরে, চোটের কারণে ছিটকে গেলেন আনরিখ নর্টজে

Date:

Share post:

২৬ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট (India-South Africa Test) সিরিজ। তার আগে বড় ধাক্কা প্রোটিয়া শিবিরে। চোটের কারণে তিন ম‍্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন আনরিখ নর্টজে (anrich nortje)। মঙ্গলবার এমনটাই জানান হল ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (CSA) তরফ থেকে।

জানা গিয়েছে, পুরোনো চোটের ব‍্যাথা বেড়েছে নর্টজের, আর এর কারণে পর্যাপ্ত বোলিং করতে পারছেন না এই পেসার। এদিন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার মেডিক্যাল অফিসার বলেন,” পশ্চাৎদেশে পুরোনো চোটটি আবার চাগাড় দিয়েছে নর্টজের, আর এর জেরে পূর্ণ ফিটনেস পাওয়ার জন্য পর্যাপ্ত বোলিং করতে পারছেন না নর্টজে।

তিনটি টেস্টের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি একদিনের ম‍্যাচও খেলবে ভারতীয় দল। জানা গিয়েছে, একদিনের সিরিজের জন্য ফিট হওয়ার চেষ্টা চালাচ্ছেন নর্টজে। তবে টেস্টে নর্টজের অনুপস্থিতি নিঃসন্দেহে বড় ধাক্কা প্রোটিয়াদের জন্য। চলতি বছরে টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ উইকেট নিয়েছেন নর্টজে, পাঁচ ম্যাচে ২৫ উইকেট নিয়েছেন তিনি।

২৬ ডিসেম্বর প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্ট ম‍্যাচ খেলতে নামবে বিরাট অ্যান্ড কোং। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রয়েছে ভারতের পূর্ণাঙ্গ তিনটি টেস্ট এবং তিনটি একদিনের সিরিজ। আগামী ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে ‘বক্সিং ডে’-তে শুরু সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট জোহানেসবার্গে এবং তৃতীয় টেস্ট কেপটাউনে আয়োজন করা হবে। টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত।

আরও পড়ুন:R Ashwin: ‘দলে সুযোগ না পাওয়ায় ২০১৮ সালে অবসরের পরিকল্পনা করেছিলেন’: অশ্বিন

Related articles

মাথা নত করব না: পুরসভার নোটিশ নিয়ে সাফ জানালেন অভিষেক

কলকাতা পুরসভার তরফ থেকে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কালীঘাট রোড এবং...

ভারতে মানবাধিকার লঙ্ঘন: নরওয়েতে মোদির পথেই প্রশ্ন এড়ালো বিদেশ মন্ত্রক

সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্ব এক নম্বর দেশ নরওয়ে। তাই সেখানে সাংবাদিকও ভেবেছিলেন যে কোনও প্রশ্ন করলেই উত্তর পাওয়া...

পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক জেলার পুরসভায় প্রশাসক নিয়োগ রাজ্যের

পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক পুরসভায় প্রশাসক নিয়োগ করল রাজ্য সরকার (West Bengal Govt.)। পুর আইন অনুযায়ী নতুন বোর্ড গঠন...

ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত! বলল তৃণমূল, ছক থাকার আশঙ্কা শুভেন্দুর

ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত একেবারে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,...