Sunday, May 3, 2026

ছেলের বিয়ের বয়স ২১, কিন্তু ১৮ হলেই উভয়ের সম্মতিতে লিভ-ইন বৈধ! রায় হাইকোর্টের

Date:

Share post:

মেয়েদের বিয়ের নূন্যতম বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করা নিয়ে তীব্র বাদানুবাদ শুরু হয়েছে দেশ জুড়ে। এই সমালোচনার মাঝেই চাঞ্চল্যকর রায় দিল পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট।

প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের আইনি বিয়ের বয়স ২১ বছর। ফলে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও বেশ খানিকটা সময় বাকি থাকে বিয়ে করার জন্য। তবে এক্ষেত্রে বিয়ে না করতে পারলেও ১৮ বছর পার হলেই একে অপরের সম্মতিতে লিভ ইন রিলেশনশিপে থাকতে পারবে বলে জানাল হাইকোর্ট। যদিও এই হাইকোর্টের রায় ২০১৮ সালে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছিল, যে কোনো জুটি নিজেদের সম্মতিতে লিভ-ইন রিলেশনশিপে থাকতে পারবেন।

সম্প্রতি গুরুদাসপুর জেলার এক তরুণ দম্পতির দায়ের করা আবেদনের ভিত্তিতে এইরূপ শুনানি দিয়েছেন বিচারপতি হরনরেশ সিং গিল। দুজনের বয়স ১৮ বছরের বেশি, কিন্তু বয়স ২১ এর কম। ওই যুবক-যুবতীর বক্তব্য, নিজেদের সম্পর্কের জন্য উভয় পরিবারের কাছ থেকেই ক্রমাগত হুমকির মুখে পড়ছেন তাঁরা। শুধু তাই নয়, খুনের হুমকিও আসছে তাঁদের কাছে। এমন পরিস্থিতিতে তাঁরা নিজেদের নিরাপত্তার জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানান আবেদনকারীদের আইনজীবী। এই মামলার শুনানিতে বিচারপতি জানিয়েছেন, প্রত্যেক ব্যক্তির স্বাধীনতা ও জীবন রক্ষা করা সরকারের দায়িত্ব। তিনি গুরুদাসপুরের এসএসপিকে তরুণ দম্পতির অনুরোধ বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেছেন এবং তাদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন- KMC Opposition: নজিরবিহীন! এবার কলকাতা পুরসভায় থাকবেন না কোনও বিরোধী দলনেতা

Related articles

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...

ফলাফল অসম বিধানসভা নির্বাচনের: হিমন্তের ‘ঘৃণা’য় রাশ টানার লড়াই বিরোধীদের

দেশের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে জোরালো আলোচনায় অসম। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘৃণা ভাষণের জেরে বাংলাদেশের কাছে...

বিচারকের ঝুলন্ত দেহ! পারিবারিক অশান্তির জেরে মৃত্যুতে চাঞ্চল্য

ন্যায়বিচার দেওয়ার আসনে বসে অন্যের জীবনের জট খোলার কথা ছিল তাঁর। অথচ নিজের জীবনের অশান্তির ভার আর বইতে...

ভোটগণনার আগের দিন অতিসক্রিয় NIA, মোথাবাড়ি কাণ্ডে এবার তলব তৃণমূল নেতাদের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা সোমবার। তার ঠিক ২৪ ঘণ্টা আগে মালদহে নজিরবিহীন পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা...