Tuesday, April 28, 2026

Abid Ali: খেলার মাঝেই বুকে ব‍্যথা, হাসপাতালে ভর্তি পাকিস্তান ক্রিকেটার আবিদ আলি

Date:

Share post:

ফুটবলের পর এবার ক্রিকেটেও হৃদরোগের কালো ছায়া। খেলা চলাকালীন বুকে ব্যথা অনুভব করেন পাকিস্তানের (Pakistan) টেস্ট দলের ক্রিকেটার আবিদ আলি( Abid Ali)। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বিভিন্ন পরীক্ষা করার পর, আবিদের হৃদযন্ত্রে সমস্যা দেখা দিয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। যদিও অবস্থা এখন স্থিতিশীল।

এদিন পাকিস্তান ক্রিকেট বোর্ডের ( PCB) তরফে একটি বিবৃতিতে জানানো হয়, “কায়েদ-ই-আজম ট্রফির ফাইনালে সেন্ট্রাল পাঞ্জাবের ওপেনার আবিদ আলি ব্যাট করার সময় বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাঁকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষার পরে দেখা গিয়েছে তাঁর হৃদযন্ত্রে সমস্যা রয়েছে। চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এখন তাঁর অবস্থা স্থিতিশীল। আবিদের পরিবারকে প্রতি মূহূর্তের খবর দেওয়া হচ্ছে। চিকিৎসকরা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব আবিদকে সুস্থ করে তোলার। ”

কয়েক দিন আগেই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুরন্ত খেলেছেন আবিদ। প্রথম টেস্টের দুই ইনিংসে ১৩৩ ও ৯১ রান করেন তিনি।

আরও পড়ুন:India Team: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্রোঞ্জ পদক জয় ভারতীয় হকি দলের

Related articles

নির্বাচনের আগে টাকার আমদানি থেকে বহিরাগত: তিন দাবিতে কমিশনে তৃণমূল

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কলকাতা হাই কোর্ট। তার প্রমাণও মিলেছে কমিশনের প্রতিটি পদক্ষেপে। বিজেপির দায়ের...

রাত পোহালেই ভোট: ভার্চুয়াল বৈঠকে তৃণমূল নেতৃত্বের ১০ নির্দেশ প্রার্থী থেকে এজেন্টদের

বিধানসভা নির্বাচনের প্রতিটি ধাপে বিজেপি-নির্বাচন কমিশনের যৌথ ষড়যন্ত্রে বারবার নিশানা করা হয়েছে তৃণমূলের নেতা কর্মীদের। প্রতিটি ধাপেই সেই...

ISL: ওডিশাকে হারাল ইস্টবেঙ্গল, চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে রইল অস্কারের দল

আইএসএলের(ISL) লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকল ইস্টবেঙ্গল(East Bengal)। মঙ্গলবার গোয়াতে ওডিশার বিরুদ্ধে দুরন্ত জয় পেল লাল হলুদ। খেলার...

ভাঙড় থেকে কেতুগ্রাম! দ্বিতীয় দফায় ছয় কেন্দ্রে ‘স্পেশাল’ নজরদারিতে অতিরিক্ত বাহিনী 

প্রথম দফার ভোট মিটতেই এবার দ্বিতীয় দফার প্রস্তুতিতে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। তবে ভোটগ্রহণের আগেই নিরাপত্তার ঘেরাটোপ আরও...