Sunday, June 28, 2026

Abid Ali: হৃদরোগে আক্রান্ত আবিদ আলি, বসল স্টেন্ট

Date:

Share post:

অ্যাঞ্জিওপ্লাস্টি করা হল আবিদ আলির ( Abid Ali) । পাকিস্তানের ( Pakistan) এই ক্রিকেটারের হৃদযন্ত্রে বসানো হল স্টেন্টও। তবে আবিদের অবস্থা এখন স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। বুধবারই ম‍্যাচ চলাকালীন বুকে ব‍্যথা অনুভব করেন আবিদ আলি। তারপরই তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে।

এদিন পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সূত্র বলেন, “আবিদের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে এবং একটি শিরায় স্টেন্ট বসানো হয়েছে।”

বুধবার করাচিতে কুয়েদ-ই-আজম ট্রফির ম্যাচ চলাকালীন বুকে ব্যথা এবং অস্বস্তি হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় আবিদকে। সেখানে বিভিন্ন পরীক্ষার পরে চিকিৎসকেরা জানান, আবিদ ‘অ্যাকিউট করোনারি সিনড্রোম’-এ আক্রান্ত। অর্থাৎ, হৃদযন্ত্রে রক্ত সরবরাহে কোনও ব্লকেজ রয়েছে।

আরও পড়ুন:IPL: করোনা আতঙ্ক , আইপিএল নিয়ে বিশেষ বৈঠকে বিসিসিআই

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...