Thursday, June 4, 2026

উপত্যকায় ফের সাফল্য সেনাবাহিনীর, গুলিতে খতম দুই জঙ্গি

Date:

Share post:

উপত্যকায় সন্ত্রাসের শিকড় উপড়ে ফেলতে বদ্ধপরিকর ভারতীয় সেনাবাহিনী(Indian Army)। আর সেই লক্ষ্যে এবার মিলল বড়সড় সাফল্য। জম্মু-কাশ্মীরের(Jammu Kashmir) শোপিয়ান জেলায়(shopian district) নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল দুই জঙ্গির(terrorist)।

সংবাদমাধ্যম সূত্রে খবর, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সকালে শোপিয়ান জেলার চউগাম এলাকায় অভিযানে নামে ভারতীয় সেনা। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। সেনা উপস্থিতি টের পেয়ে এবং পিছু হটবার জায়গা না থাকায় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা, পাল্টা গুলি চালায় জওয়ানরাও। দুপক্ষের গুলির লড়াইয়ে শেষ পর্যন্ত নিকেশ হয় দুই জঙ্গি। মৃত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। এলাকায় এখনও বেশ কিছু জঙ্গি লুকিয়ে রয়েছে সন্দেহবশত গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান জারি রয়েছে। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে মৃত জঙ্গিরা হিজবুল মুজাহিদিনের সদস্য।

আরও পড়ুন:আধুনিকতা, নারী স্বাধীনতা ও প্রগতির নিখুঁত বন্ধন মা সারদা

উল্লেখ্য সাম্প্রতিক সময়ে উপত্যকায় একের পর এক সন্ত্রাসবাদি হামলা চালিয়েছে জঙ্গিরা। গত বুধবার জোড়া হামলা চালানো হয় জঙ্গিদের তরফে। সেই ঘটনায় এক পুলিশ কর্মী নিহত হন, পাশাপাশি মৃত্যু হয় এক সাধারন মানুষের। এরপরই দফায় দফায় উপত্যকায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালায় ভারতীয় সেনা। শনিবার সেই পথে মিলল সাফল্য।

Related articles

কুর্শিতে বসেই নজরে ‘যুব যুগ’: পড়ুয়াদের বিনামূল্যে বাস পরিষেবা, ৫৬ হাজার সরকারি চাকরি

বুধবারেই কর্নাটকের (Karnataka) মসনদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডি কে শিবকুমার (D K Shivkumar)। পরদিনই রাজ্যের যুবসমাজ ও...

করো লড়াই: ঘুরে দাঁড়ানোর মুহূর্তে মনীষীদের শ্রদ্ধা তৃণমূল সুপ্রিমোর

লড়াইয়ের মুহূর্তে মনীষীদের প্রণাম তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Beranjee)। বৃহস্পতিবার, ’করো লড়াই...’ প্রতুল মুখোপাধ্যায়ের গানের ধ্বনিতেই...

শহরে ওয়াটার মেট্রো থেকে সৈকতের মৎস্যজীবী: ডবল ইঞ্জিন উন্নয়ন ঘোষণা শুভেন্দুর

জলপথ ও বন্দরের উন্নয়নের বিষয়টি এতটা ব্যাপক যে এবার অন্যান্য রাজ্যের মতো জলপথ পরিবহন ও বন্দর উন্নয়ের বিষয়গুলি...

বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবেন ইয়ামাল? জল্পানর মধ্যেই মুখ খুললেন স্পেন কোচ

আসন্ন বিশ্বকাপে ফেভারিটের তকমা নিয়েই নামছে তিকিতাকার দেশ স্পেন। তারুণ্যে ভরা স্পেন দলে আর্কষণের কেন্দ্রবিন্দুতে তরুণ ফুটবলার লামিনে...